ক্রিকেটের তীর্থস্থান হিসেবে খ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ড। অন্য দশটা মাঠের মতো হলেও ঐতিহ্যবাহী এই মাঠে খেলা যেন প্রতিটি ক্রিকেটারের স্বপ্ন। আইসিসি ঠিক করেছে ২০২৩ ও ২০২৫ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল লর্ডসে আয়োজন করার।
মঙ্গলবার (২৬ জুলাই) বার্মিংহামে বার্ষিক সভার শেষ দিনে এই সিদ্ধান্তের কথা জানায় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।
২০১৯-২০ থেকে যাত্রা শুরু আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের। উদ্বোধনী আসরের ফাইনালের ভেন্যু হিসেবেও ঠিক করা ছিল লর্ডসের নাম। পরে তা সরিয়ে নেওয়া হয় সাউদাম্পটনে। ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জেতে নিউজিল্যান্ড।
আইসিসি বার্ষিক সভার চূড়ান্ত দিনে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভিভিএস লক্ষণ ও ডেনিয়েল ভেট্টরিকে পুরুষ ক্রিকেট কমিটির বর্তমান খেলোয়াড় প্রতিনিধি করা হয়েছে। এ ছাড়া দ্বিতীয় খেলোয়াড় প্রতিনিধি হবেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার রজার হার্পার এবং কমিটিতে যোগ দিতে যাওয়া মাহেলা জয়াবর্ধনে। সভায় পুরুষ ও নারী ক্রিকেটের ২০২৩-২৭ এফটিপিও অনুমোদন দেয় আইসিসি।
আইসিসি তাদের নতুন সহযোগী সদস্যপদের জন্য অনুমোদন দিয়েছে কম্বোডিয়া, আইভরি কোস্ট ও উজবেকিস্তানকে। আর সদস্যপদ বাতিল করেছে রাশিয়ার। এ নিয়ে আইসিসির সম্প্রসারিত সদস্যপদ দাঁড়াল ১০৮। তার মধ্যে ৯৬ দেশ সহযোগী সদস্য।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে