ক্রিকেটের নতুন সংস্করণ ‘দ্য হান্ড্রেড’ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন কেন উইলিয়ামসনও। চোটে পড়ায় ইংল্যান্ডে হতে যাওয়া এই টুর্নামেন্টে দেখা যাবে না কিউই অধিনায়ককে। দ্য হান্ড্রেড টুর্নামেন্টে বার্মিংহাম ফিনিক্সের হয়ে খেলার কথা ছিল তাঁর।
উইলিয়ামসন অবশ্য টুর্নামেন্টটি খেলতে চেয়েছিলেন। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগেও তাঁর সিদ্ধান্ত ছিল দ্য হান্ড্রেড খেলতে ফাইনালের পরও ইংল্যান্ডে থেকে যাবেন। ফাইনালের পর পুরোনো কনুইয়ের চোট তাঁকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। শেষ পর্যন্ত দ্য হান্ড্রেড থেকে নাম প্রত্যাহার করে দেশে ফিরে গেছেন উইলিয়ামসন।
গত ছয় মাস কনুইয়ের চোট ভোগাচ্ছে উইলিয়ামসনকে। এই চোটে পড়ে গত মার্চে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলা হয়নি তাঁর। খেলতে পারেননি আইপিএলের শুরুর দিকের ম্যাচও। চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টেও খেলতে পারেননি। পুরোনো চোট মাথায় রেখে তিনি সিদ্ধান্ত নিয়েছেন দ্য হান্ড্রেডে খেলবেন না। তাঁর জায়গায় ফিন অ্যালেনকে দলে নিয়েছে বার্মিংহাম। অ্যালেন টি-টোয়েন্টি ব্লাস্টে ল্যাংকশায়ারের হয়ে খেলছেন।
আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত থাকায় টুর্নামেন্ট থেকে নাম সরিয়ে নিয়েছেন শাহীন শাহ আফ্রিদি। পাকিস্তান পেসারেরও বার্মিংহাম ফিনিক্সের হয়ে খেলার কথা ছিল। কিন্তু দ্য হান্ড্রেড টুর্নামেন্টের সময় পাকিস্তানের ওয়েস্ট সিরিজ সফর থাকবে। ১০০ বলের টুর্নামেন্ট থেকে তাই নাম প্রত্যাহার করে নিয়েছেন আফ্রিদি।
আন্তর্জাতিক ম্যাচ থাকায় এর আগে দ্য হান্ড্রেড থেকে নাম প্রত্যাহার করেছেন অ্যাডাম জাম্পা, কাইরন পোলার্ড ও ডেভিড ওয়ার্নার। পোলার্ডের বদলি হিসেবে গ্লেন ফিলিপস আর নাথান কোল্টার নাইলের জায়গায় যোগ দিতে পারেন ওয়াহাব রিয়াজ।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
৩ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
২ ঘণ্টা আগে