
সংযুক্ত আরব আমিরাতে বসেছে বাংলাদেশি ক্রিকেটারদের মিলনমেলা। সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদরা দল পেয়েছেন আমিরাত ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইএল টি-টোয়েন্টিতে। মোস্তাফিজ এরই মধ্যে মাঠে নামলেও সাকিব-তাসকিনদের খেলার সুযোগ মেলেনি।
এবারের আইএল টি-টোয়েন্টিতে তাসকিনকে নিয়েছে শারজা ওয়ারিয়র্স। শারজা এক ম্যাচ খেললেও তাসকিনের সেই ম্যাচে সুযোগ মেলেনি। মাঠে নামার আগে সবার কাছে দোয়া চাইলেন বাংলাদেশের এই তারকা পেসার। আমিরাত ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলে পাওয়া অভিজ্ঞতা ভবিষ্যতে জাতীয় দলে কাজে লাগাতে চান তিনি। গত রাতে শারজার অফিশিয়াল ফেসবুক পেজে প্রচারিত এক ভিডিওতে তাসকিন বলেন, ‘পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাকে আপনারা এত ভালোবাসেন। দোয়া করবেন যেন দেশের নাম উজ্জ্বল করতে পারি এবং এই টুর্নামেন্টটা ভালোভাবে শেষ করে সুস্থ থাকি। তাতে করে ভবিষ্যতে নিজের দেশকে আরও ভালো কিছু উপহার দিতে পারি এবং ম্যাচ জেতাতে পারি।’
বাংলাদেশ সময় আজ বিকেল ৪টায় শারজায় শুরু হবে শারজা ওয়ারিয়র্স-এমআই এমিরেটস ম্যাচ। এই ম্যাচে হয়তো সাকিবের সঙ্গে দেখা হতে পারে তাসকিনের। সাকিবকে নিয়েছে এমআই এমিরেটস। ৪ ডিসেম্বর দুবাইয়ে গালফ জায়ান্টসের বিপক্ষে বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে খেলায়নি এমআই এমিরেটস। সেই ম্যাচে গালফ জায়ান্টস জেতে ৬ উইকেটে। এমআই এমিরেটসের মতো শারজা ওয়ারিয়র্সও এক ম্যাচ খেলেছে। ৩ ডিসেম্বর শারজার মাঠে শারজাকে ৩৯ রানে হারিয়েছে আবুধাবি নাইট রাইডার্স। শারজা ওয়ারিয়র্স, এমআই এমিরেটস দুটি দলই এবারের আইএল টি-টোয়েন্টিতে প্রথম জয়ের খোঁজে নামছে।
সাকিবের সঙ্গে আবুধাবিতে কদিন আগেই দেখা হয়েছিল তাসকিনের। আবুধাবি টি-টেনে সাকিবকে নিয়েছিল রয়্যাল চ্যাম্পস ও নর্দার্ন ওয়ারিয়র্স নিয়েছিল তাসকিনকে। সাকিব মাত্র দুই ম্যাচ খেলেছিলেন এই টুর্নামেন্টে। তাসকিন পাঁচ ম্যাচে ১১.২৫ ইকোনমিতে নিয়েছিলেন ৫ উইকেট। এদিকে এবারের আইএল টি-টোয়েন্টিতে মোস্তাফিজ খেলছেন দুবাই ক্যাপিটালসের হয়ে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গত রাতে গালফ জায়ান্টসের বিপক্ষে ম্যাচ দিয়ে আইএল টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে তাঁর। ৪ ওভারে ২৬ রানে পেয়েছেন ২ উইকেট। এই ম্যাচ গালফ জায়ান্টস জিতেছে ৪ উইকেটে। বাংলাদেশ সময় আজ রাত ৮টায় শুরু হবে আবুধাবি নাইট রাইডার্স-দুবাই ক্যাপিটালস ম্যাচ।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১২ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে