
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আজকের ভার্চুয়াল বোর্ড সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে জাতীয় দলের নির্বাচক প্যানেলে পরিবর্তন, নারী ক্রিকেটার জাহানারার অভিযোগের প্রেক্ষিতে মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা এবং বহুল প্রতীক্ষিত নারী বিপিএলের সময়সূচি অনুমোদন অন্যতম।
জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর চুক্তির মেয়াদ আগামী ২৮ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা। তবে এখনই বড় কোনো পরিবর্তনে না গিয়ে অন্তর্বর্তীকালীন সমাধানের পথে হাঁটছে বোর্ড। আপাতত লিপুর মেয়াদ আরও এক মাস বাড়ানোর প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এই বাড়তি সময়ের মধ্যেই বোর্ড নতুন প্যানেল পুনর্গঠন করবে। লিপুর উত্তরসূরি হিসেবে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের নাম জোরালোভাবে আলোচনায় রয়েছে। তবে প্রধান নির্বাচক নিয়োগের প্রক্রিয়ায় ভিন্ন পথে হাঁটতে চাইছে বিসিবি। মৌখিক পরীক্ষা নেওয়া হবে বলে সূত্রে জানা গেছে।
নারী ক্রিকেটার জাহানারা আলমের আনা গুরুতর অভিযোগের প্রেক্ষিতে কঠোর অবস্থান নিয়েছে বিসিবি। জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামকে বিসিবির সব ধরনের কর্মকাণ্ড থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। জাহানারা এক সাক্ষাৎকারে মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন। বিষয়টি খতিয়ে দেখতে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছিল বোর্ড। যেখানে জাহানারার দেওয়া লিখিত অভিযোগ ও তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এবারই প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ’ (বিপিএল)। বোর্ড সভায় এই টুর্নামেন্টের উদ্বোধনী আসরের সময়সূচি অনুমোদন করা হয়েছে। আগামী ৪ এপ্রিল ২০২৬ থেকে শুরু হয়ে টুর্নামেন্টটি চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। ঢাকা ও চট্টগ্রামের দুটি ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
১০ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
১১ ঘণ্টা আগে
না ফেরার দেশে চলে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদের শৈশবের কোচ। বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ার পেছনে যাঁর অবদান, তাঁর মৃত্যুতে প্রাণ কাঁদছে মাহমুদউল্লাহর। কোচের মৃত্যুতে আবেগী পোস্ট দিয়েছেন বাংলাদেশের এই সাবেক মিডল অর্ডার ব্যাটার।
১২ ঘণ্টা আগে