হাশিম আমলা ও এবি ডি ভিলিয়ার্স আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন অনেক আগেই। যেখানে আমলা, এবিডি দক্ষিণ আফ্রিকার জার্সিতে অনেক ম্যাচে জুটি বেঁধে রানের ফুলঝুরি ছুটিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটের স্মৃতিই যেন ‘মিস্টার থ্রি সিক্সটি’ আজীবন আকড়ে ধরে রাখতে চান।
গত পরশু সব ধরনের ক্রিকেট থেকে অবসরে যান আমলা। আমলার অবসরের পর বর্তমান ও সাবেক ক্রিকেটারেরা সামাজিকমাধ্যমে তাঁকে সম্মান জানিয়েছেন। সেখানে টুইট করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এবিডি। আমলাকে নিয়ে বই লেখার ইচ্ছাও প্রকাশ করেন এবিডি। ‘মিস্টার থ্রি সিক্সটি’ টুইটারে লিখেছেন, ‘হাশিম আমলা, কোথা থেকে আমি শুরু করব? আমার শুরু করতে কয়েক দিন, সপ্তাহ, মাস এমনকি বছরও লেগে যেতে পারে। আপনাকে নিয়ে আমি বই লিখতে পারি। সবসময় ভাই হিসেবে আমার পাশে ছিলেন। যার কারণে আমি সবসময় নিরাপদ ছিলাম।’
২০০৪ থেকে ২০১৯ পর্যন্ত ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ১২৪ টেস্ট, ১৮১ ওয়ানডে ও ৪৪ টি-টোয়েন্টি খেলেছেন আমলা। আন্তর্জাতিক ক্রিকেটে ৩৪৯ ম্যাচে ৪৬.৫৬ গড়ে করেছেন ১৮৬৭২ রান। করেছেন ৫৫ সেঞ্চুরি ও ৮৮ ফিফটি। যেখানে টেস্টে করেছেন ৯২৮২ রান ও ওয়ানডেতে ৮১১৩ রান করেছেন।
ওয়ানডেতে দ্রুততম ২০০০ থেকে ৭০০০ রান-সব রেকর্ডই করেছেন আমলা। আর আন্তর্জাতিক ক্রিকেটে ৪২০ ম্যাচে ৪৮.১১ গড়ে ২০০১৪ রান করেছেন ডি ভিলিয়ার্স। ৪৭ সেঞ্চুরির সঙ্গে ১০৯ ফিফটি করেছিলেন। টেস্টে ৫০.৬৬ গড়ে ৮৭৬৫ রান ও ওয়ানডেতে ৫৩.৫০ গড়ে ৯৫৭৭ রান করেছিলেন ‘মিস্টার থ্রি সিক্সটি’।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে