
ভারত-পাকিস্তানের সংঘাতে উদ্বেগ ছড়িয়ে পড়েছে পুরো উপমহাদেশেই। স্বাভাবিকভাবে যুদ্ধের প্রভাব পড়েছে ক্রিকেটেও। পাকিস্তানে ভারতের হামলার পর থেকেই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাওয়া বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেনকে নিয়ে সবাই চিন্তিত। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ক্রিকেটারদের নিরাপত্তার ব্যাপারে শুরুতে আশ্বস্ত করলেও আজ দৃশ্যপট পাল্টে গেছে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের কাছে ভারতের ড্রোন হামলার পর।
এ পরিস্থিতিতে দেশে ফিরে আসতে হচ্ছে রানা ও রিশাদকে, বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। সূত্রটি আরও জানিয়েছে, ভাড়া করা বিমানে পিএসএলের সব বিদেশি ক্রিকেটারদের নিয়ে যাওয়া হচ্ছে দুবাইয়ে। সেখান থেকে যাঁর যাঁর দেশে ফিরে যাবেন ক্রিকেটাররা। কিন্তু কবে তাঁরা রানা-রিশাদরা দুবাইয়ে যেতে পারবেন, সেটি নিশ্চিত নয়। কারণ, এই মুহূর্তে পাকিস্তানে সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ।
রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের কাছে ড্রোন হামলার পর পুরো পিএসএল দুবাইয়ে সরিয়ে নেওয়ার চিন্তা করছে পিসিবি। ড্রোন হামলার পর সব বিদেশি ক্রিকেটারের আতঙ্কিত, পাকিস্তানে এই মুহূর্তে অনিরাপদ বোধও করছে। পিএসএলের পর পাকিস্তানে হওয়ার কথা ছিল বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজ। সেটিও এখন অনিশ্চিত। তবে সিরিজটি শেষ পর্যন্ত দুবাইয়ের মতো বিকল্প ভেন্যুতে চলে যাবে নাকি একেবারেই স্থগিত করা হবে, সেটি বুঝতে আরও দুই-তিন দিন অপেক্ষা করবে বিসিবি। তবে তার আগে আসন্ন পাকিস্তান সফর নিয়ে ক্রিকেটারদের মতামত শুনতে চায় বিসিবি।

মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকে। যার প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনের ওপরও। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হওয়ার কথা থাকলেও সেটা এখন অনিশ্চয়তায় পড়ে গেছে।
৩৮ মিনিট আগে
বাংলাদেশের (১১২) চেয়ে র্যাঙ্কিংয়ে ৯৫ ধাপ এগিয়ে থাকা দল চীন (১৭)। কালকের ম্যাচটি তারা হেসেখেলে জিতবে, এমন ধারণা করার লোকও হয়তো বেশি। তবে অঘটনের শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না চীন কোচ আন্তে মিলিসিচ। হালকা করে দেখার চেয়ে বাংলাদেশকে বরং সমীহই করছেন তিনি।
২ ঘণ্টা আগে
‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে নিয়ে আগেভাগে কিছু অনুমান করা কঠিন। ম্যাচ তো বটেই, কখনো কখনো পুরো টুর্নামেন্টকেই বদলে দেয় তারা। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটেই থেমে গেছে ক্রিকেটারদের পথচলা। বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হবে ক্রিকেটারদের।
৩ ঘণ্টা আগে
নারী এশিয়ান কাপে এই নিয়ে দ্বিতীয়বার খেলতে এসেছে ইরান। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ নারী এশিয়ান কাপ শুরু করবে ইরান। বাংলাদেশ সময় বেলা ৩টায় কুইন্সল্যান্ডের রোবিনা স্টেডিয়ামে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে