
কেন নেই বাবর আজম—বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ শুরুর আগে তো বটেই, এমনকি সিরিজ শুরুর পরও এই প্রশ্ন উঠেছে বারবার। ওয়ানডে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, সাদা বলের প্রধান কোচ মাইক হোসেনের কাছেও এসেছে একই প্রশ্ন। পরবর্তীকালে জানা যায়, বাবর চোটে পড়েছেন।
বাংলাদেশ সিরিজ মিস করার পর বাবর পাকিস্তানের ঘরোয়া ন্যাশনাল টি-টোয়েন্টি কাপও চোটে পড়ায় খেলতে পারেননি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচক আকিব জাভেদ এই তথ্য দিয়েছেন। বাবরের পাশাপাশি চোটে পড়ায় ফখর জামানও বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে জায়গা পাননি। হঠাৎ কেন দুই তারকা ক্রিকেটার চোটে পড়লেন, সেটা তদন্ত করা উচিত বলে মনে করেন আকিব। পিসিবি নির্বাচক বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে ফেরার পর বাবরের চোট পরীক্ষা করা হয়েছে। তার চোটের যে অবস্থা, তাতে এই সিরিজ (বাংলাদেশ সিরিজ ) তো বটেই, এমনকি ন্যাশনাল টি-টোয়েন্টি কাপেও খেলতে পারত না। চোটে পড়েছে ফখরও। কীভাবে বিশ্বকাপ শেষ হওয়ার পরপরই এই দুই ক্রিকেটারের চোটের খবর প্রকাশ হলো, সেটা বোর্ডের তদন্ত করে দেখা উচিত।’
২৮ ফেব্রুয়ারি পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ৬৫ রানে জিতলেই পাকিস্তান উঠে যেত সেমিফাইনালে। কিন্তু সেই ম্যাচে ৫ রানে জেতায় সুপার এইটেই থেমে যায় পাকিস্তানের পথচলা। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার এক সপ্তাহ না পেরোতেই ছয় নতুন ক্রিকেটার নিয়ে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করে পিসিবি।
শুধু বাবর-ফখরই নন, বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার এক সপ্তাহ না পেরোতেই আরও এক ক্রিকেটারের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছেন আকিব জাভেদ। সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে পিসিবি নির্বাচক বলেন, ‘বাংলাদেশ সিরিজের দলে কয়েকজন ক্রিকেটারকে রাখা হয়নি। আর চোটে যে কেউ যেকোনো সময় পড়তে পারে। কীভাবে চোটে পড়েছে, সেটা আমি জানি না। তবে বর্তমান অবস্থা অনুযায়ী, বাবর, ফখরের ফিটনেস ঠিক নেই। সালমান মির্জাও ফিট নয়।’
বিশ্বকাপের পরপরই কেন এত ক্রিকেটার চোটে পড়লেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন আকিব জাভেদ। সংবাদ সম্মেলনে পিসিবি নির্বাচক বলেন, ‘বিশ্বকাপের সময় কি তাদের ফিটনেস নিয়ে কাজ করা হয়নি? পুরো ফিট না হয়েই কি বিশ্বকাপ খেলতে গিয়েছিল? পাকিস্তান সেমিফাইনালে উঠলে কি তারা ফিট থাকত—প্রশ্ন এখন এটাই। নির্বাচক হিসেবে আমাদের এই ব্যাপারগুলো জানা উচিত।’
বাবরের মতো অভিজ্ঞ ক্রিকেটার বাংলাদেশ সিরিজের দলে না থাকায় মোহাম্মদ আমির, আহমেদ শেহজাদরা প্রশ্ন তুলেছিলেন। শাহিন আফ্রিদির কাছে বাবরকে নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি (শাহিন) জানিয়েছেন, বাবরকে বিশ্রাম দেওয়া হয়েছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। আজ সিরিজ নির্ধারণী প্রথম ওয়ানডেতে টস হেরে আগে ব্যাটিং পেয়ে বাংলাদেশ এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৮৭ রান করেছে।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৫ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৬ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে