
আগের ম্যাচে রংপুরের বিপক্ষে প্রথম ইনিংসে ফিফটির পর দ্বিতীয় ইনিংসে দলের বিপর্যয়ে ঢাল হয়ে সিলেটকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। নয়নাভিরাম কক্সবাজারে অমিত হাসানের ব্যাট যেন আরও রানে চঞ্চল হয়ে উঠল। তাঁর কল্যাণেই জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চলতি মৌসুমে পাওয়া গেল প্রথম ডাবল সেঞ্চুরি। অমিতের দ্বিশতকে চতুর্থ রাউন্ডে খুলনার বিপক্ষে দারুণ অবস্থানে সিলেট।
কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে অমিতের ডাবল সেঞ্চুরি আসাদুল্লা আল গালিবের সেঞ্চুরিতে ৭ উইকেটে ৪৯৬ রান তোলে প্রথম ইনিংস ঘোষণা করেছে সিলেট। দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে ৩ রান তুলেছে খুলনা।
আগের দিনের ৩ উইকেটে ২৮৮ রান থেকে আজ আবারও ব্যাটিংয়ে নেমে সিলেট। অধিনায়ক অমিত ছিলেন ১০৯ রানে অপরাজিত। আজ সেই ইনিংস থেমেছে ২১৩ রানে। প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের অষ্টম সেঞ্চুরি এবং ক্যারিয়ারসেরা ইনিংসে অমিত সাজিয়েছেন ১৮টি চার ও একটি ছক্কায়। মোকাবিলা করেছেন ৪৫৫ বল।
চতুর্থ উইকেটে গালিবকে সঙ্গে নিয়ে ২৫১ রানের অসাধারণ এক জুটি গড়েন ২৩ বছর বয়সী অমিত। তাঁকে সঙ্গ দিয়ে গালিব তুলে নেন প্রথম শ্রেণিতে প্রথম সেঞ্চুরি। ২৪২ বলে ১১৫ রান আসে তাঁর ব্যাট থেকে। খুলনা একাদশের ৯ ক্রিকেটারকে বোলিংয়ের জন্যই ব্যবহার করেছে। ১৫২ রান রান খরচ করে ৪ উইকেট নিয়েছেন খুলনার শেখ মেহেদী হাসান।
কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে বরিশালকে দারুণ জবাব দিচ্ছে চট্টগ্রাম। গতকাল ৭ উইকেটে ২৩৬ রান তুলেছিল বরিশাল। আজ তাদের প্রথম ইনিংস থামল ৩১৮ রানে। চট্টগ্রামের বাঁহাতি স্পিনার আশরাফুল হাসান নিয়েছেন ৪ উইকেট। ইয়াসির আলী রাব্বি ও শাহাদাত হোসেন দিপুর ব্যাটে দারুণ জবাব দিচ্ছে বরিশালও। ৩ উইকেটে ২০২ রানে দ্বিতীয় দিন পার করেছে তারা। রাব্বি ৮১ ও দিপু ৬৪ রানে অপরাজিত আছেন।
শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে জমে উঠেছে রংপুর-রাজশাহীর ম্যাচ। প্রথম ইনিংসে রাংপুর করেছিল ১৮৯ রান। আগের দিনের ১ উইকেটে ৩৯ থেকে আজ ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি রাজশাহীও। স্পিন-পেসের সম্মিলিত বোলিং আক্রমণে তারাও অলআউট হয়ে গেছে ১৮৯ রানে। রংপুরের পেসার চৌধুরী মোহাম্মদ রিজওয়ান তিনটি, রবিউল হক দুটি ও লেগ স্পিনার তানভীর হায়দার নিয়েছেন দুটি উইকেট। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে আবারও বিপর্যয়ে পড়েছে রংপুর। ৪ উইকেটে ৮৩ রান তুলে দিন শেষ করেছে তারা।
সিলেট একাডেমি গ্রাউন্ডে রোমাঞ্চ ছড়াচ্ছে ঢাকা ও ঢাকা মহানগরের ম্যাচ। ৬ উইকেটে ২৩৩ রান থেকে ব্যাটিংয়ে নেমে আজ ৩০৪ রানে থেমেছে মহানগরের প্রথম ইনিংস। ঢাকার পেসার এনামুল হক ও স্পিনার শুভাগত হোম ৪টি করে উইকেট নিয়েছেন। ব্যাটিংয়ে নেমে পাল্টা জবাব দিচ্ছে ঢাকাও। দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ২৫৪ রান করেছে তারা। রনি তালুকদার ৫৪ রানে ফিরেছেন। ৬০ রানে অপরাজিত আছেন শুভাগত আর ২১ রানে নাজমুল ইসলাম অপু।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২৬ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে