পুরুষ ক্রিকেটারদের মাসসেরার তালিকা প্রকাশ করেছে আইসিসি। এপ্রিলের সেরার তিনজনের তালিকায় আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। সঙ্গে দুই সহযোগী দেশের তারকা—নামিবিয়ার গেরহান্ড এরাসমাস ও যুক্তরাষ্ট্রের মুহাম্মদ ওয়াসিম।
গত মাসে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন শাহিন। ২-২ ব্যবধানে ড্র হওয়া সিরিজে ৪ ম্যাচে সর্বোচ্চ ৮ উইকেট নেন তিনি। রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে কিউইদের ৯০ রানে আটকানোর পথে পাকিস্তানি পেসার নেন ১৩ রানে ৩ উইকেট। ম্যাচসেরাও হোন তিনি।
শাহিন সিরিজের শেষ ম্যাচে নেন ৪ উইকেট। সেই ম্যাচেও সেরার পুরস্কার জেতেন তিনি। তাঁর দুর্দান্ত বোলিংয়ে সিরিজে সমতায় ফেরে পাকিস্তান। সিরিজসেরাও হোন শাহিন।
এপ্রিলে ওমান সফরে সিরিজসেরার পুরস্কার জেতেন এরাসমাস। শাহিনের মতো তিনিও পাঁচ ম্যাচের সিরিজে দুবার ম্যাচসেরা হোন। পাঁচ ম্যাচের সিরিজে প্রথম তিন ম্যাচে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়েও এরাসমাসের নৈপুণ্যে ওমানের বিপক্ষে সিরিজ জেতে নামিবিয়া।
যুক্তরাষ্ট্রের হার্ড হিটার ব্যাটার ওয়াসিম গত মাসে ছিলেন দুর্দান্ত ফর্মে। এসিসি প্রিমিয়ার কাপে ৬ ম্যাচে করেন দ্বিতীয় সর্বোচ্চ ২৬৯ রান। এই টুর্নামেন্টে পান নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এক সঞ্জু স্যামসনের কাছেই হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তাঁর অপরাজিত ৯৭ রানের ইনিংসে জয় নিশ্চিত হয় ভারতের। ম্যাচজয়ী ইনিংস খেলা স্যামসনের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ হাফিজ ও বাসিত আলী।
২৬ মিনিট আগে
সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে ১৯৫ রানের পুঁজি নিয়েও শেষ রক্ষা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৫ উইকেটের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ক্যারিবীয়রা। ফাফ ডু প্লেসি এবং অনিল কুম্বলের মতে, রান কম করায় হেরেছে ২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।
২ ঘণ্টা আগে
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
৩ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বগুণের প্রশংসা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দল নর্থ জোনের কোচ তারেক আজিজ খান। তাঁর মতে, শান্ত একজন অসাধারণ অধিনায়ক।
৪ ঘণ্টা আগে