নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুরু হলো পাকিস্তানের বিপক্ষে ২১ রানের হার দিয়ে। বোলিংয়ে কিছুটা লড়াই করলেও ব্যাটিংয়ে সেই পুরোনো চিত্র। কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারল না বাংলাদেশ।
পাকিস্তানের দেওয়া ১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৪৬ রানে থামে বাংলাদেশ। শেষ দিকে ২১ বলে অপরাজিত ৪২ রানের ইনিংস খেলে হারের ব্যবধানটুকু কমান ইয়াসির আলী। তার আগে লিটন দাস ও আফিফ হোসেনের ৫০ রানের জুটিতে জয়ের আশাও দেখছিল বাংলাদেশ।
কিন্তু ১৫ থেকে ১৭ ওভারের মধ্যে ১৪ রান নিতেই ৪ উইকেট হারিয়ে আশার জলাঞ্জলি দেয় নুরুল হাসান সোহানের দল। তিনি নিজেও বিশেষ কিছু করতে পারেননি। ভ্রমণক্লান্তির কারণে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান না থাকায় এই ম্যাচের নেতৃত্ব দেন সোহান। তবে দলের এমন হারে হতাশ তিনি’, ‘হতাশ। উইকেট ভালো ছিল। তবে আমি মনে করি, কয়েক জায়গায় আমাদের উন্নতি করা দরকার।’
সামনে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিউজিল্যান্ডে এমন পারফরম্যান্স দলের জন্য উদ্বেগের বটে। তবে হারলেও এই ম্যাচে ইতিবাচক দিকও দেখছেন সোহান, ‘বোলাররা ভালো করেছে। তবে ব্যাটিংয়ে আমরা মাঝখানে বেশ কয়েকটি উইকেট হারিয়েছি। লিটন ও আফিফ ভালো ব্যাট করেছে, ইয়াসিরও। এটাই কিছুটা ইতিবাচক। তাসকিন ভালো বল করেছে। আমাদের দুটি উইকেট এনে দিয়েছে।’

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১৫ মিনিট আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
৩২ মিনিট আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
১ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
২ ঘণ্টা আগে