বিশাখাপত্তনমে গতকাল দিল্লি ক্যাপিটালসকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে কলকাতা নাইট রাইডার্স। ব্যাটিং-বোলিং কোথাও পাত্তা পায়নি দিল্লি। বিধ্বস্ত হওয়ার পর দিল্লিকে দুঃসংবাদও শুনতে হয়েছে। অধিনায়ক ঋষভ পন্তসহ দলটির ক্রিকেটারদের গুনতে হচ্ছে মোটা অঙ্কের টাকা জরিমানা।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আজ এক বিবৃতিতে পন্তসহ দিল্লির ক্রিকেটারদের জরিমানার কথা নিশ্চিত করেছে। জরিমানার কারণ মূলত স্লো ওভার রেট। এ কারণে কলকাতার বিপক্ষে বোলিংয়ের শেষ কয়েক ওভার দিল্লিকে ৩০ গজ বৃত্তের মধ্যে বেশি ফিল্ডার নিয়ে খেলতে হয়েছে। দিল্লি অধিনায়ক পন্তকে করা হয়েছে ২৪ লাখ রুপি জরিমানা, বাংলাদেশি মুদ্রায় তা ৩১ লাখ ৫৬ হাজার টাকা। জরিমানার ব্যাখ্যায় আইপিএল কর্তৃপক্ষ বলেছে, ‘আইপিএলের আচরণবিধির আওতায় ওভার রেটের সমস্যার কারণে এটা তার দলের দ্বিতীয় অপরাধ। এ কারণে পন্তকে ২৪ লাখ ভারতীয় রূপি জরিমানা করা হয়েছে। একাদশে থাকা বাকি ক্রিকেটার, এমনকি ইমপ্যাক্ট খেলোয়াড়—প্রত্যেককেই ৬ লাখ রুপি করে জরিমানা করা হয়েছে। যা তাঁদের ম্যাচ ফির ২৫ শতাংশ।’
টস জিতে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে কলকাতা করে ৭ উইকেটে ২৭২ রান। যা আইপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর। পাহাড়সমান লক্ষ্য তাড়া করতে নেমে ১৭.২ ওভারে ১৬৬ রানে অলআউট হয়ে যায়। ১০৬ রানে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে কলকাতা। ৩ ম্যাচে ৩ টিতে জিতে দলটির পয়েন্ট ৬, নেট রানরেট + ২.৫১৮। বিশাল ব্যবধানে হেরে যাওয়া দিল্লি এখন পয়েন্ট তালিকার ৯ নম্বরে। ৪ ম্যাচে ১ জয় ও ৩ পরাজয়ে ২ পয়েন্ট পেয়েছে দলটি। নেট রানরেট ১.৩৪৭।
এবারের আইপিএলে দিল্লি স্লো ওভার রেটের প্রথম ঘটিয়েছে এই সপ্তাহেই। বিশাখাপত্তনমে চলতি সপ্তাহের রোববার দিল্লির প্রতিপক্ষ ছিলে চেন্নাই সুপার কিংস। চেন্নাইকে ২০ রানে হারিয়েছিল দিল্লি।

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
১৯ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে