গলে আগামী পরশু শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে খেলতে নামছে বাংলাদেশ দল। তার আগে সফরকারী দলে কিছুটা দুশ্চিন্তা মেহেদী হাসান মিরাজকে নিয়ে। বাংলাদেশের অলরাউন্ডার গল টেস্ট শুরুর মাত্র দুই দিন আগে জ্বরে ভুগছেন বলে জানিয়েছেন প্রধান কোচ ফিল সিমন্স। এতে করে দলের চূড়ান্ত একাদশ তৈরিতে কিছুটা সমস্যাও আছে সিমন্সের সামনে। মিরাজকে শেষ পর্যন্ত পাওয়া যাবে কি না, এ ব্যাপারে এখনো অনিশ্চয়তা থাকছে।
জানা গেছে, মিরাজ অসুস্থ হয়ে গলে আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশের প্রথম অনুশীলন সেশনে অংশ নিতে পারেননি। অনুশীলনের পর সাংবাদিকদের কোচ সিমন্স বলেন, ‘আজ সকালে সর্বশেষ খবরে জানা গেছে, গত কয়েক দিনে তার অবস্থা অনেকটা ভালো হয়েছে। আমরা সন্ধ্যার দিকে তার ওষুধ খাওয়ার পরের অবস্থা দেখব। আশা করছি, সে আগামীকাল অনুশীলনে অংশ নিতে পারবে এবং খেলার জন্য প্রস্তুত থাকবে।’
ব্যাটিং-বোলিংয়ে সমান অবদান রাখা মিরাজ খেলতে না পারলে দলের ভারসাম্যে পরিবর্তন আসতে পারে। বিশেষ করে স্পিন বিভাগে, যেখানে বাঁহাতি তাইজুল ইসলামের সঙ্গে তিনিই মূল ভরসা। সিমন্সও তাই চিন্তার কথাই বললেন, ‘হ্যাঁ, এটি অবশ্যই কিছুটা চিন্তার বিষয়। তবে একজনের দুর্ভাগ্য অন্যের সুযোগ। যদি সে খেলতে না পারে, তাহলে অন্য কাউকে দায়িত্ব নিতে হবে।’
সিমন্স জানান, একাদশ এখনও চূড়ান্ত করা হয়নি এবং কাল আবার পিচ পরিস্থিতি মূল্যায়ন করার পরই তারা দল নির্বাচন করবেন। গলের উইকেট সাধারণত স্পিন সহায়ক হলেও সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত কন্ডিশন নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি করেছে। বাংলাদেশ কোচ বলেন, ‘এখনো কম্বিনেশন কেমন হবে ঠিক করিনি। উইকেট দেখে সিদ্ধান্ত নিতে পারব। কাল উইকেট দেখে তবেই আমরা কম্বিনেশন নিয়ে ভাবব। উইকেট দেখে মনে হচ্ছে খুব ভালো। কাল আবার দেখা বুঝতে পারব।’
বাংলাদেশ আগামী পরশু থেকে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে, যা নতুন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ।

মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
২০ মিনিট আগে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রবাসী খেলোয়াড়দের জাতীয় দলে ভেড়ানোর প্রচেষ্টা আরও এক ধাপ এগিয়েছে। চলতি মাসে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান।
১ ঘণ্টা আগে
চার-ছক্কার বন্যা, অর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—সব মিলিয়ে আইপিএলকে ঘিরে ভক্ত-সমর্থকদের আগ্রহ থাকে তুঙ্গে। বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর চোখও থাকে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আইপিএলের মতো একটা আবহ তৈরির চেষ্টা করা হয়েছিল। তবে
১ ঘণ্টা আগে
এশিয়ার মাঠে কি কোনো এশিয়ার দলই সেমিফাইনালে থাকবে না—কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে এমন প্রশ্ন উঁকি মারছিল ক্রিকেটপ্রেমীদের মনে। শেষ পর্যন্ত সব প্রশ্নের উত্তর মিলেছে। সঞ্জু স্যামসনের ঝোড়ো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিতে উঠেছে ভারত। তবে
১ ঘণ্টা আগে