
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে একটি মাত্র ম্যাচেই হেরেছিল ভারত; সে হারই তাদের জন্য রূপ নিয়েছিল বিষাদে। ফাইনালে আয়োজকদের ৬ উইকেট হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরেছিল অস্ট্রেলিয়া। শিরোপা জয়ের পর বিতর্কিত উদযাপন করেন মিচেল মার্শ। ক্রিকেট বিধাতা বোধহয় বিষয়টা মোটেও ভালোভাবে নিতে পারেননি। তার প্রমাণ সবশেষ চারটি আইসিসি টুর্নামেন্টে অজিদের হতাশাজনক পারফরম্যান্স।
ফাইনাল জেতার পর ড্রেসিংরুমে চেয়ারে বসে ট্রফির ওপর পা রেখে উদযাপন করেন মার্শ। সে সময় তাঁর হাতে ছিল বিয়ারের বোতল। এমন একটি ছবি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন মার্শ। তাতেই তুমুল সমালোচনা শুরু হয়। এমন কাণ্ডে মার্শকে তোপ দাগেন ভক্ত-সমর্থক থেকে শুরু করে বর্তমান-সাবেক ক্রিকেটাররা। মার্শকে নিয়ে সে সমালোচনা থেমেছে অনেক আগেই। কিন্তু সে ঘটনার পর থেকে বৈশ্বিক মঞ্চে নিজেদের হারিয়ে খুঁজছে অস্ট্রেলিয়া। গত আড়াই বছরে চারটি আইসিসির টুর্নামেন্ট খেললেও একবারও শিরোপা ঘরে তুলতে পারেনি দলটি।
এই সময়কালে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ অর্জন ফাইনাল। ২০২৩-২৫ চক্রের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠলেও দক্ষিণ আফ্রিকার কাছে হেরে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে তাদের যাত্রা থেমেছে সেমিফাইনাল থেকে; ভারতের কাছে হেরে। এর আগে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকেই বাড়ি ফিরতে হয়েছিল ২০২১ সালের চ্যাম্পিয়নদের।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে তো আরও বেশি হতাশ করেছে অস্ট্রেলিয়া; গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে মার্শের দল। আয়ারল্যান্ডকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করলেও জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার কাছে হেরে বাদ পড়ার শঙ্কায় পড়ে যায় তারা। গতকাল জিম্বাবুয়ে-আয়ারল্যান্ডের ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় অস্ট্রেলিয়ার সুপার এইটে ওঠার সব সমীকরণ শেষ হয়েছে।
আরও একবার আইসিসির টুর্নামেন্ট থেকে ব্যর্থ হয়ে ফেরার পর নতুন করে আলোচনায় এসেছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে মার্শের ওই উদযাপন। নেটিজেনদের মতে, এমন বিতর্কিত উদযাপনই কাল হয়েছে অস্ট্রেলিয়ার জন্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ বলছেন, বিশ্বকাপ ট্রফির প্রতি অসম্মানের ফল পাচ্ছে দলটি। অনেকে আবার আরেকটু বাড়িয়ে বলছেন–অতিরিক্ত অহংকারের কারণেই ভুগতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। তবে বাকিদের চেয়ে অস্ট্রেলিয়ার এমন দুঃসময়ে বেশি খুশি ভারতীয় ভক্তরা। বিভিন্ন পোস্টের মাধ্যমে নিজেদের খুশির বিষয়টি প্রকাশ করছেন ভারতীয়রা।

অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
১০ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
১১ ঘণ্টা আগে
না ফেরার দেশে চলে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদের শৈশবের কোচ। বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ার পেছনে যাঁর অবদান, তাঁর মৃত্যুতে প্রাণ কাঁদছে মাহমুদউল্লাহর। কোচের মৃত্যুতে আবেগী পোস্ট দিয়েছেন বাংলাদেশের এই সাবেক মিডল অর্ডার ব্যাটার।
১২ ঘণ্টা আগে