
প্রথম দিন বল হাতে নায়ক ছিলেন কাগিসো রাবাদা। তিনি পাঁচ উইকেট তুলে নিলে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দিন প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া অলআউট হয়ে গিয়েছিল ২১২ রানে। গতকাল যে যন্ত্রণা নিয়ে অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স তাঁদের ব্যাটারদের একের পর এক আউট হতে দেখেছেন, সেই যন্ত্রণা আজ দ্বিতীয় দিন তিনি ফিরিয়ে দিলেন প্রোটিয়াদের। তাঁর আগুনে বোলিংয়ে ১৩৮ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা।
মাত্র ২৮ রান দিয়ে ৬ উইকেট নিয়ে কামিন্স ছুঁয়েছেন টেস্টে ৩০০ উইকেটের মাইলফলক। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোনো বোলারের এটাই সেরা বোলিং। প্রোটিয়া ব্যাটাররা টিকে থাকার চেষ্টা করে গেলেও কামিন্সের আগুনে ঝরানো বোলিংয়ের সামনে তারা তেমন সফল হতে ব্যর্থ। ১৩৮ রানে দক্ষিণ আফ্রিকা অলআউট হয়ে যাওয়ায় প্রথম ইনিংসে ৭৪ রানের লিড পেয়েছে অস্ট্রেলিয়া।
লর্ডসের ফাইনালে শুরুর দিনই যেভাবে সফল হয়েছিলেন প্রোটিয়া পেসাররা, তাতে বোঝাই যাচ্ছিল অস্ট্রেলীয় পেসাররাও এই উইকেটে পরীক্ষা নেবেন প্রোটিয়া ব্যাটারদের। আগের দিনই প্রথম ইনিংস শুরু করে ৩০ রান তুলতে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা, ৪৩ রান নিয়ে শেষ করেছিল দিন। ৩ রান নিয়ে অধিনায়ক টেম্বা বাভুমা এবং ৮ রান নিয়ে ডেভিড বেডিংহাম ছিলেন উইকেটে। বিরুদ্ধ স্রোতে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ার জন্য এই জুটির ওপরই তাকিয়ে ছিল দল। ১১৪ বল খেলে তাঁরা ৬৪ রানের জুটিও গড়েছিলেন। কিন্তু প্যাট কামিন্স এই জুটি ভাঙেন ব্যক্তিগত ৩৬ রানে টেম্বা বাভুমাকে ফিরিয়ে দিয়ে। দলীয় ৯৪ রানে বাভুমার বিদায়ের পর আর ৪৪ রান তুলতেই হাতের ৫ উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা।
বোঝাই যায়, বাভুমার বিদায়ের পর উইকেটে-আসা যাওয়াই করেছেন প্রোটিয়া ব্যাটাররা। কাইল ভেরেইনা তবু ১৩ রান করেছেন। কিন্তু রানের দুই অঙ্ক ছুঁতে পারেননি মার্কো ইয়ানসেন (০), কেশভ মহারাজ (৭), কাগিসো রাবাদারা। ইনিংস সর্বোচ্চ স্কোরার বাভুমার সঙ্গে ৬৪ রানের জুটি গড়া বেডিংহাম, ১১১ বল খেলে করেছেন ৪৫ রান। কামিন্সের বাইরে ২টি উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক, ১টি জশ হ্যাজলউড।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৫ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৬ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে