বিশ্বকাপ খেলতে ভারতে এখন বাংলাদেশ দল। আগামী পরশু নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলবে তারা। ধর্মশালায় বসে হয়তো সেই ম্যাচ নিয়ে ছক আঁকছেন নাজমুল হোসেন শান্ত-শরীফুল ইসলামরা। কিন্তু এর মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করল।
ভিডিওতে দেখা যায়, বাঁহাতি ব্যাটার শান্তর ঝটপট সাক্ষাৎকার নিচ্ছেন পেসার শরীফুল। শান্তর উত্তর দেওয়া এবং ভিডিওর ব্যাকগ্রাউন্ড দেখে বোঝা গেল ভিডিও আরও কিছুদিন আগে ধারণ করেছে বিসিবি।
পাঠকদের জন্য শান্ত-শরীফুলের সেই সাক্ষাৎকার তুলে ধরা হলো—
শরীফুল ইসলামের প্রশ্ন: আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে?
নাজমুল হোসেন শান্ত: খুব শিগগিরই আসছে, দোয়া করিস (ছেলের কথা ইঙ্গিত করেছিলেন)।
প্রশ্ন: ক্রিকেট ক্যারিয়ারে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে?
শান্ত: অনেকজনই আছেন। তবে আমার কোচ রফিক স্যার।
প্রশ্ন: আপনার প্রিয় খাবার কোনটি?
শান্ত: গরুর মাংস।
প্রশ্ন: কোন খাবার রান্না করতে পছন্দ করেন?
শান্ত: ডিম ভাজি… অনেক ভালো পারি (হাসি)।
প্রশ্ন: বিশ্বকাপে বাংলাদেশ দলের কোন মুহূর্ত আপনার প্রিয়?
শান্ত: ২০০৭ বিশ্বকাপে ভারতকে হারানোর মুহূর্ত।
প্রশ্ন: ক্রিকেটের বাইরে কোন খেলা খেলতে পছন্দ করেন?
শান্ত: ফুটবল।
প্রশ্ন: আপনার দলে ভালো গল্প কে বলেন?
শান্ত: সাকিব ভাই (সাকিব আল হাসান)।
প্রশ্ন: দলের মধ্যে সবচেয়ে মজার ব্যক্তি কে?
শান্ত: শরীফুল ইসলাম (হাসি)।
প্রশ্ন: দলের মধ্যে সবচেয়ে ফ্যাশনেবল ক্রিকেটার কে?
শান্ত: অনেকেই আছে… তাসকিন আহমেদ।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৯ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৯ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে