ম্যাচ পাতানোয় বড় রকমের শাস্তি পেলেন ভারতীয়-সংযুক্ত আরব আমিরাত ক্রিকেটার মেহের ছায়াকর। সব ধরনের ক্রিকেট থেকে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) আমিরাতের এই ক্রিকেটারকে ১৪ বছর নিষিদ্ধ করেছে। আইসিসির দুর্নীতি বিরোধী নীতিমালার সাতটি ধারা ভঙ্গ করেছেন এই ক্রিকেটার।
আইসিসির দুটো ক্রিকেট টুর্নামেন্টে ম্যাচ পাতানোর অভিযোগ পাওয়া গেছে ছায়াকরের বিরুদ্ধে। ২০১৯ এর এপ্রিলে জিম্বাবুয়ে-সংযুক্ত আরব আমিরাতের ওয়ানডে সিরিজ এবং ওই বছরের জুলাই-আগস্টে কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে।
আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল বলেন, ‘আমরা মেহার ছায়াকরের ব্যাপারে প্রথম জানতে পারি ২০১৮ সালে। তখন আজমানে একটি ‘পাতানো’ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজক ছিল সে। ক্রিকেটকে কলুষিত করতে এরপর তিনি নিয়মিতই করে গেছে। এ সব অভিযোগ প্রমাণিত হওয়াতেই তাঁকে লম্বা সময়ের জন্য নিষিদ্ধ করা হয়েছে।’
ছায়াকরকে নিষিদ্ধ করলে ক্রিকেটে ম্যাচ পাতানো কমে যাবে বলে মনে করছেন মার্শাল। মার্শাল বলেন, ‘যারা ক্রিকেটকে কলুষিত করার চেষ্টা করছে, তাদেরকে ধরতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। ১৪ বছরের নিষেধাজ্ঞার মাধ্যমে ট্রাইব্যুনাল এই বার্তাই দিয়েছে যে ক্রিকেটকে দুর্নীতিগ্রস্ত করার পরিণাম কী হতে পারে।’

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
১৯ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে