টানা তিন ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্স নিশ্চিত করেছিল বাংলাদেশের মেয়েরা। তবে আজ সুপার সিক্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিং ব্যর্থতার পরিচয় দেয় বাংলাদেশ। পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে স্বাগতিকদের ১০৭ রানের লক্ষ্য দিল দিশা বিশ্বাসের দল।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক দিশা। উদ্বোধনী জুটিতে আফিয়া প্রত্যাশা ও মিষ্টি সাহা যোগ করেন ২৬ রান। ১২ রান করা মিষ্টিকে ফিরিয়ে দিয়ে জুটি ভাঙেন জেম্মা বোথা। এরপর দ্বিতীয় উইকেটে দিলারা আক্তার ও প্রত্যাশা ২৫ রানের জুটি গড়েন। দশম ওভারের শেষ বলে দিলারাকে ফেরান কায়লা রেয়নেকে। ২০ বলে ১৭ রান করেন দিলারা। ৩৩ বলে ২১ রান করা প্রত্যাশার উইকেটও তুলে নেন রেয়নেকে।
দিলারা, প্রত্যাশা-এই দুই ব্যাটার দ্রুত বিদায় নিলে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৫৬ রান। এরপর চতুর্থ উইকেটে সুমাইয়া আক্তার ও স্বর্ণা আক্তার করেন ৩১ রানের জুটি। ১৮ বলে ২০ রান করেন স্বর্ণা। ১৭ তম ওভারের চতুর্থ বলে স্বর্ণাকে ফেরান রেয়নেকে। ওই ওভারের শেষ বলে মারুফা আক্তারকেও তুলে নেন দক্ষিণ আফ্রিকার এই অফস্পিনার। নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ করে ৬ উইকেটে ১০৬ রান। স্বাগতিক বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নেন রেয়নেকে।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২৬ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে