আবারও কি তবে ভারতে শিরোপা জিততে যাচ্ছেন প্যাট কামিন্স? আজ চেন্নাইয়ে কলকাতা নাইট রাইডার্সকে হারালে অধিনায়ক হিসেবে প্রথম আইপিএল জিতবেন অস্ট্রেলিয়ান পেসার।
সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের চ্যাম্পিয়ন অধিনায়ক কামিন্সকে শিরোপা জিততে হলে আজ রাতে হারাতে হবে তাঁরই জাতীয় দলের সতীর্থ মিচেল স্টার্কের দল কলকাতাকে। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দামি খেলোয়াড়ের তালিকায় শীর্ষ দুইয়ে আছেন অস্ট্রেলিয়ার দুই পেসার। সবশেষ নিলামে ২০ কোটি ৫০ লাখ টাকায় কামিন্সকে হায়দরাবাদ নিলে সর্বোচ্চ দামি খেলোয়াড় হয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।
কিন্তু কামিন্সের রেকর্ডটা খুব বেশিক্ষণ স্থায়ী ছিল না। কিছুক্ষণ পরেই যে ২৪ কোটি ৭৫ লাখ টাকা দাম ওঠে ৮ বছর পর আইপিএলে ফেরা স্টার্কের। কলকাতা তাঁকে কিনে নেওয়ায় আইপিএলের সর্বোচ্চ দামি ক্রিকেটার হয়ে যান বাঁহাতি পেসার। তবে শুরুর দিকে পারফরম্যান্স করতে না পারায় সমালোচনা শুনতে হয়েছিল স্টার্ককে। শেষ দিকে ১৫ উইকেট নিয়ে এখন কলকাতার পেস বোলিংয়ের নেতা তিনি।
এতে নিলামের মতো শিরোপার লড়াইয়েও দুই অস্ট্রেলিয়ান পেসারের দারুণ প্রতিদ্বন্দ্বিতাই অপেক্ষা করছে আজকের ফাইনালে। পরশু কামিন্সের নেতৃত্বে রাজস্থান রয়্যালসের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে ছয় বছর পর আবারও ফাইনালে উঠেছে সানরাইজার্স। অধিনায়ক হয়ে শিরোপা জয়ের সুযোগ পাওয়ার আগে অবশ্য ফাইনালের প্রতিপক্ষ কলকাতার হয়েই ২০১৪ সালে শিরোপা জিতেছেন কামিন্স। এবার তাঁর কাঁধে হায়দরাবাদকে দ্বিতীয় শিরোপা এনে দেওয়ার দায়িত্ব। কলকাতা জিতলে এটি হবে তাদের তৃতীয় শিরোপা।
ফাইনাল খেলতে নামার আগে অবশ্য কলকাতা-হায়দরাবাদকে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে রাতে কিছুটা বৃষ্টির শঙ্কা আছে চেন্নাইয়ে। তবে সেটা খুব বেশি নয়, ৪ শতাংশের মতো সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে অ্যাকুওয়েদার। আর যদি ভারী মাত্রার বৃষ্টির কারণে রাতে খেলা না হয় তাহলে আগামীকাল রিজার্ভ ডেতে ম্যাচ গড়াবে।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে