
লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন ইমরুল কায়েস। ঘরোয়া লিগে খেলে থাকেন এই বাঁহাতি ব্যাটার। পেশাদার ক্রিকেটকে বিদায় না বলার আগেই এবার কোচিংয়ে নাম লেখালেন এই ৩৮ বছর বয়সী ক্রিকেটার।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের জন্য ব্যাটিং কোচ হিসেবে ইমরুলকে নিয়োগ দিয়েছে সিলেট টাইটান্স। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় দেশের উত্তর–পূর্বের ফ্র্যাঞ্চাইজিটি বিষয়টি নিশ্চিত করেছে।
বিপিএলের সবশেষ আসরে বরিশালের হয়ে খেলেছেন ইমরুল। দেশের জনপ্রিয় টি–টোয়েন্টি টুর্নামেন্টটিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে সবচেয়ে ভালো সময় পার করেছেন তিনি। অধিনায়ক হিসেবে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে একাধিক শিরোপা জিতেছেন ইমরুল।
সব মিলিয়ে বিপিএলে পাঁচটি দলের হয়ে মোট ১১৫ ম্যাচ খেলেছেন ইমরুল। ১১৩ ইনিংস ব্যাটিংয়ে নেমে করেছেন ২৩৬৪ রান। স্ট্রাইকরেট ১১৭.৬৭। ফিফটি করেছেন ১১টি। ক্যারিয়ারের শেষদিকে এসে ইমরুল এখন বছরের বেশির ভাগ সময় অস্ট্রেলিয়ায় থাকেন। সেখানে তাঁর একটা ক্রিকেট একাডেমি আছে। সিলেটের কোচিং প্যানেলে যোগ দিয়ে আনুষ্ঠানিকভাবে কোচিং ক্যারিয়ার শুরু করলেন তিনি।
প্রধান কোচ হিসেবে সোহেল ইসলামকে নিয়োগ দিয়েছে সিলেট। এর আগে বিপিএলে কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর। এ ছাড়া বাংলাদেশ জাতীয় দল ও ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) কাজ করেছেন দেশের ক্রিকেটের এই পরিচিত মুখ। সোহেলের সহকারীর ভূমিকায় থাকছেন মাহমুদ ইমন। বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে কাজ করেছেন তিনি।
সিলেটের পেস বোলিং কোচ হিসেবে থাকছেন সৈয়দ রাসেল। একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে আগেও বিপিএলে কাজ করার অভিজ্ঞতা আছে বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই পেসারের। এনামুল হক জুনিয়রকে স্পিন বোলিং কোচের দায়িত্ব দিয়েছে সিলেট।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে