
বিসিবি সভাপতি ফারুক আহমেদের পদত্যাগ বা অপসারণের গুঞ্জন নিয়ে আজ দিনভরই ক্রিকেটপাড়া বেশ গরম ছিল বলা যায়। শেষ পর্যন্ত বিসিবি সভাপতি নিজেই জানিয়েছেন, তিনি পদত্যাগ করছেন না। কিন্তু তাঁর প্রতি অনাস্থা জানিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে চিঠি পাঠিয়েছেন বিসিবির আট পরিচালক।
বর্তমানে বিসিবির পরিচালনা পর্ষদে সভাপতি ফারুক আহমেদসহ রয়েছেন ১০ পরিচালক। এর মধ্যে শুধু আকরাম খানই চিঠিতে স্বাক্ষর করেননি। আট পরিচালকের অভিযোগ, ফারুক বিসিবিতে স্বেচ্ছাচারিতা করছেন। ক্রিকেট পরিচালনা বিভাগসহ বিভিন্ন বিষয়ে অযাচিত হস্তক্ষেপ ও দুর্বল ব্যবস্থাপনার কারণে বাংলাদেশের পারফরম্যান্সের ক্ষতি হচ্ছে। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হারই যার প্রমাণ।
বিসিবি পরিচালক মঞ্জুর আলম সন্ধ্যায় বলেন, ‘সরকার যদি তাঁর (ফারুক আহমেদের) সঙ্গে কাজ করতে না চায়, তাহলে আমাদেরও তো কিছু করার থাকে না।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালক বলেন, ‘আমরা যা করেছি, তা পরে বুঝতে পারবেন। সামনে অনেক কিছুই হবে। একা একা কাজ করলে আমরা তাঁর সঙ্গে থেকে কী করব। এটাই আমরা জানিয়েছি সরকারের প্রতিনিধিকে।’
চিঠিতে স্বাক্ষরকারী আট পরিচালকের একজন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বর্তমানে পাকিস্তানে আছেন। বাংলাদেশ জাতীয় দলের ম্যাচ দেখতে গেছেন তিনি। তবে চেষ্টা করেও তাঁর মন্তব্য পাওয়া যায়নি।
বিসিবির একটি সূত্র জানিয়েছে, আগামী শনিবার একটি বোর্ডসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সেই সভাও সভাপতি নিজেই স্থগিতের নির্দেশ দিয়েছেন।
সরকারের আস্থাহীনতা, পরিচালকদের অনাস্থা ও সভাপতির পদত্যাগ না করার সিদ্ধান্ত—এই তিন ধাক্কায় এখন অস্বস্তিকর পরিস্থিতির মুখে দেশের সবচেয়ে প্রভাবশালী ক্রীড়া সংস্থা বিসিবি। মাঠের বাইরের মতো মাঠেও সময়টা ভালো কাটছে না বাংলাদেশের।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২৫ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে