
বাংলাদেশ-ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের তৃতীয় ওয়ানডে গতকাল হওয়ার কথা ছিল ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে। কিন্তু মুষলধারে বৃষ্টির কারণে ম্যাচে সব মিলে খেলা হয়েছে ১৮ ওভার। শেষ পর্যন্ত বৃষ্টিই জিতেছে এই ম্যাচে।
টস জিতে আগে ফিল্ডিং নিয়েছেন ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক থমাস রিউ। প্রথমে ব্যাটিং পাওয়া বাংলাদেশ ১৮ ওভারে ২ উইকেটে ১০১ রান করেছে। বেরসিক বৃষ্টি হানা দেয় এর পরই। পরবর্তীতে বৃষ্টির তীব্রতা এত বেড়ে যায় যে ম্যাচ আর শুরু করা সম্ভবই হয়নি। বাংলাদেশ-ইংল্যান্ড যুবাদের তৃতীয় ওয়ানডে শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়েছে।
প্রথমে ব্যাটিং পাওয়া বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। দুই ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগ যোগ করেন ৫০ রান। দশম ওভারের প্রথম বলে আবরারকে (২৩) ফিরিয়ে জুটি ভাঙেন জেমস ফেলডম্যান। ৫০ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর ৩ নম্বরে ব্যাটিংয়ে নামেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। দ্বিতীয় উইকেটে ৪৬ রানের জুটি গড়েন তামিম ও রিফাত। ১৭তম ওভারের শেষ বলে রিফাতকে ফেরান জেএ নেলসন।
রিফাত ৫৭ বলে ৭ চার ও ১ ছক্কায় করেন ৫১ রান। দুই ওপেনার আবরার-রিফাতের বিদায়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১৭ ওভারে ২ উইকেটে ৯৬ রান। পরবর্তীতে মাত্র ১ ওভার খেলা হয়েছে। তামিম ২৬ বলে করেন ১৯ রান। ৪ নম্বরে নামা রিজান হোসেন করেন ২ রান। ১০০ ওভারের ম্যাচে ১৮ ওভারের খেলা হওয়ার পরই পরিত্যক্ত হয় ম্যাচ।
বাংলাদেশ-ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। প্রথম দুই ওয়ানডে হয়েছে লাফবোরোতে। ৮৭ রানে প্রথম ওয়ানডে জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ড ৪ উইকেটে জিতে সমতায় ফিরেছে। সিরিজের শেষ দুই ওয়ানডের ভেন্যু বেকেনহাম। ১২ ও ১৪ সেপ্টেম্বর হবে চতুর্থ ও পঞ্চম ওয়ানডে।

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
১০ মিনিট আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
২ ঘণ্টা আগে
একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
২ ঘণ্টা আগে