
ভারতীয় ক্রিকেট দলের অবস্থা এখন ভালো নয়। বাজে পারফরম্যান্সের খেসারত দিয়ে ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের ফাইনালে খেলার সুযোগটুকু নিজ হাতে নষ্ট করেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবার প্রধান কোচ গৌতম গম্ভীর ও ক্রিকেটারদের ব্যাপারে কঠিন পদক্ষেপ নিতে যাচ্ছে।
ক্রিকেটারদের ক্ষেত্রে বিসিসিআই যে কঠোর হচ্ছে, সেটার কোপ পড়বে তাঁদের পরিবারের ওপর। ভারতের সংবাদমাধ্যম দৈনিক জাগরণের এক প্রতিবেদনে জানা গেছে, ৪৫ দিনের সফরে ক্রিকেটারদের পরিবারের সদস্য, বিশেষ করে স্ত্রী দুই সপ্তাহের জন্য থাকতে পারবে বলে বিসিসিআই নিয়ম করছে। শুধু তাই নয়, দলের অন্যান্য সদস্যদের সঙ্গে ক্রিকেটারদের টিম বাসে যেতে হবে। ক্রিকেটারদের একা ঘোরাফেরা ভারতীয় বোর্ড মেনে নেবে না। গম্ভীর ও তাঁর ম্যানেজার গৌরব অরোরার ব্যাপারে কঠোর হচ্ছে বিসিসিআই। টিম হোটেলে অরোরা থাকতে পারবেন না। এমনকি স্টেডিয়ামের ভিআইপি বক্সেও থাকার অনুমতি পাবেন না গম্ভীরের ম্যানেজার। টিম বাসসহ কোথাও অরোরা থাকতে পারবেন না গম্ভীরের সঙ্গে।
এখনো পর্যন্ত পরিবার, বিশেষ করে লম্বা সফরে ক্রিকেটারদের সঙ্গে তাঁদের স্ত্রী পুরোটা সময় থাকার অনুমতি আছে। তবে এখন কঠোর হচ্ছে বিসিসিআই। কারণ, ভারতীয় বোর্ডের মনে হচ্ছে বিদেশে দীর্ঘ সময় পরিবারের সঙ্গে থাকলে ক্রিকেটারদের পারফরম্যান্সে সেটা প্রভাব ফেলে। ২০১৯ সালের আগে যে নিয়ম ছিল, সেটা পুনরায় চালু হচ্ছে এবার।
দৈনিক জাগরণের প্রতিবেদনে কোচ, ক্রিকেটারদের পাশাপাশি ভারতীয় বোর্ডের অন্যান্য ব্যাপারে কঠোর হওয়ার কথাও শোনা যাচ্ছে। বিমানে ভ্রমণের সময় ক্রিকেটারদের ১৫০ কেজির ওপর কোনো লাগেজ বিসিসিআই নিতে দেবে না। ক্রিকেটারদের খরচ নিজেদেরই বহন করতে হবে।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে