
এই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে। সেখান থেকে এক লাফে ওই ফাস্ট বোলার ঢুকে পড়লেন জাতীয় দলে। যাঁর তখনো ঢাকা প্রিমিয়ার লিগও খেলার অভিজ্ঞতা হয়নি!
খেলোয়াড়টির নাম মাশরাফি বিন মুর্তজা, যিনি পরে দেশের ফাস্ট বোলারদের নতুন পথ দেখিয়েছিলেন, হয়েছিলেন অন্যতম সফল অধিনায়ক। শুধু মাশরাফিই নন, ক্রীড়া সংগঠক পাভেলের হাত ধরে বাংলাদেশ জাতীয় দলের দুয়ার খুঁজে পেয়েছিলেন আবদুর রাজ্জাক, সৈয়দ রাসেলের মতো ক্রিকেটাররাও। মাশরাফির শুরুর গল্পের সঙ্গে পাভেল আছেন, আছেন বর্তমান বিসিবির কিউরেটর জাহিদ রেজা বাবুর নামও।
মাশরাফি-রাজ্জাকদের শুরুর সেই ‘পথ প্রদর্শক’ পাভেল আজ মারা (৫৮) গেছেন (ইন্না...রাজিউন)। তাঁর বিদায়ে শোকাহত মাশরাফি ফেসবুকে লিখেছেন, ‘আমার ক্রিকেট জীবনের শুরুর পুরোটা জুড়েই আপনি। একজন বড় ভাইয়ের মতো আগলে রেখেছিলেন। আজ আপনি নাই! ১৯৯৯-২০০০ মৌসুমের সেই আজাদ স্পোর্টিং ক্লাব আর সন্ধ্যার পর টেন্টে এসে ধমক দেওয়া, অনুশীলনে এসে পাখির চোখ করে বসে থেকে ভুল ধরা, ম্যাচের দিন ভোরে টেন্টে এসে সবাইকে ঘুম ভাঙ্গানো...আরও কত গল্প আপনার সঙ্গে জড়িয়ে আছে।’

পাভেলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মাশরাফি আরও লিখেছেন, ‘আপনার মতো নিবেদিত ক্রীড়া সংগঠকেরা ছিলেন বলেই বাংলাদেশ ক্রিকেট আজ এখানে। আপনার হাত ধরে আফতাব, রাজ (রাজ্জাক), (সৈয়দ) রাসেল, আমিসহ অনেক খেলোয়াড়ই জাতীয় দলকে প্রতিনিধিত্ব করতে পেরেছি। উপরে ভালো থাকবেন ভাই।’
সাবেক কাউন্সিলর ও সিসিডিএমের সদস্যসচিব অভিজ্ঞ ক্রিকেট সংগঠক রাকিব হায়দার পাভেলের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
৩৫ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৩ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে