
টেস্টে টানা ১২ ইনিংসে ফিফটিতে পৌঁছাতে পারেননি মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ এ ব্যাটারের শেষ ৪ টেস্ট ইনিংস এক অঙ্কের ঘরে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণকে বিদায় বলা মুশফিকের ফোকাস শুধু এখন টেস্টে। তাঁর সিরিয়াসনেস ও প্রস্তুতি নিয়ে কোনো প্রশ্ন থাকে না। কিন্তু বেশ লম্বা সময় ছন্দহীন এ উইকেটরক্ষক-ব্যাটার। তবে দুঃসময়ে পাশে পেলেন ছন্দে থাকা আরেক উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিককে। জাকেরের আশা দ্রুতই মুশফিক ছন্দে ফিরবেন।
জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের দুই ইনিংসেই মুশফিক আউট হয়েছেন ৪ রানে। তাঁর মতো অভিজ্ঞ ক্রিকেটারের আউটের ধরন নিয়ে বেশ সমালোচনায় হয়েছে। জাকের মনে করেন, দলে শুধু মুশফিক একা নন, আরও ব্যাটার আছেন, সবারই দায়িত্ব নেওয়া উচিত। চট্টগ্রামে আজ সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘দলে তো উনি একা খেলছেন না। উনারই যে রান করতে হবে...রান সবারই করতে হবে। হয়তো উনি করছেন না, এটা যে কারও সঙ্গেই হতে পারে। উনারই যে প্রতিদিন রান করতে হবে, এমন তো কোনো কথা নেই।’
মুশফিক দ্রুত রানে ফিরবে বলে প্রত্যাশা জাকেরের। এ উইকেটরক্ষক-ব্যাটার বলেন, ‘আমাদের ভালো করা উচিত। মুশফিক ভাই সব সময় কঠোর পরিশ্রম করেন। তিনি তাঁর পথ খুঁজছেন। আশা করি, তিনি বেরিয়ে আসবেন। ব্যাটার যতজন আছে, সবারই দায়িত্ব নিতে হবে, রান করতে হবে। রান না করলেও অন্তত ওই লড়াইটা দেখাতে হবে।’
জাকেরের মতে, সব ব্যাটারকেই দায়িত্ব নিতে হবে। সিলেট টেস্টে লেজের ব্যাটার হাসান মাহমুদের প্রসঙ্গ টেনে বললেন, ‘শেষ ইনিংসে আমার কাছে হাসানের ব্যাটিং খুবই ভালো লেগেছে। ও যে লড়াইটা করেছে, খুবই ভালো লেগেছে। এ রকম ইনটেন্ট থাকল, সবাই প্রতিদিন রান করবে না। অন্তত সবাই যেন ওই চেষ্টাটা করে, তা করলেই বড় রান করা সম্ভব।’

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২৪ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে