
এশিয়া মহাদেশের শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপ সব সময়ই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়—এটা বলার অপেক্ষা রাখে না। সেই ১৯৮৪ সালের উদ্বোধনী আসর থেকে শুরু করে চ্যাম্পিয়নের পথে দলগুলোর মধ্যে লড়াই চলছে দুর্দান্ত। এবারের টুর্নামেন্টেও দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা জমবে ভীষণ—এমন মন্তব্য করেছেন কিংবদন্তি রবি শাস্ত্রী ও ওয়াসিম আকরাম। তাঁদের মতে, এশিয়া কাপের ইতিহাসে ১৫তম আসর হতে যাচ্ছে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
এশিয়া কাপ সম্পর্কে স্টার স্পোর্টসকে সাক্ষাৎকার দেওয়ার সময় এমন মতামত দিয়েছেন শাস্ত্রী ও আকরাম। এবারের টুর্নামেন্টে কোনো দলকে একক শিরোপার দাবিদার হিসেবে মানতে পারেননি তাঁরা। তাঁদের মতে, আরব আমিরাতের এবারের আসরের মতো অতীতের কোনো টুর্নামেন্টে এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল পাওয়া যায়নি।
ভারতের সাবেক কোচ শাস্ত্রী বলেছেন, ‘দলগুলোর পারফরম্যান্সের পার্থক্য খুবই কম। ফলে যেকোনো দল যে কাউকে হারাতে পারে। টুর্নামেন্টে ভারত ও পাকিস্তান শক্তিশালী প্রতিযোগী হলেও বাকি দলগুলোকে কখনো অবমূল্যায়ন করা যাবে না।’
অন্যদিকে পাকিস্তানের সাবেক অধিনায়ক আকরাম বলেছেন, ‘আমাদের যুগে শুধু ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার কথা বলা হতো, কিন্তু এখন আফগানিস্তানও খুবই বিপজ্জনক দল। তাদের রশিদ খানের মতো ম্যাচ উইনার আছে। এ ছাড়া অনেক দুর্দান্ত ব্যাটসম্যানও রয়েছে। আর শ্রীলঙ্কা বরাবরই বিপজ্জনক দল। অন্যদিকে বাংলাদেশ উত্থান-পতনে খুবই পারদর্শী।’
একক চ্যাম্পিয়নের নাম উল্লেখ না করলেও নিজেদের দলের শিরোপা জয়ের প্রতি আস্থা রাখছেন দুই লিজেন্ড শাস্ত্রী ও আকরাম।

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
১৮ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে