
আফগানিস্তানের মোহাম্মদ গজনফার মানুষ নাকি রোবট-অনেকের মনেই এই কৌতূহলী প্রশ্ন। কারণ, ক্রিকেটের ব্যস্ত সূচিতে বেশির ভাগ ক্রিকেটার বেছে বেছে খেললেও গজনফার সেই পথে হাঁটছেন না। বিরামহীন যন্ত্রের মতো খেলে যাচ্ছেন সব জায়গায়।অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ, আবুধাবি টি-টেন বাদ যাচ্ছে না কোনো টুর্নামেন্ট।
গজনফারকে অবশ্য ২০২৪-এর ৬ নভেম্বরের আগে খুব কম লোকই চিনতেন। সেটা অমূলকও ছিল না। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর পথচলা যে এ বছরই। লিস্ট ‘এ’, স্বীকৃত টি-টোয়েন্টি কোথাও তেমন ম্যাচ খেলার অভিজ্ঞতা ছিল না। সেই গজনফার ৬ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৬ উইকেট নিয়ে সাড়া ফেলে দিয়েছেন। তারপর থেকেই আলোচনায় ১৮ বছর বয়সী তরুণ ক্রিকেটার। এবার তিন দিনে চার ম্যাচ খেলে গজনফার আরও অবাক করেছেন ক্রিকেট বিশ্বকে।
সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে একই সঙ্গে চলছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ও আবুধাবি টি-টেন। একই দেশে হওয়াতে গজনফারকে তেমন একটা ভ্রমণ করতে হচ্ছে না ঠিকই। তবু তিন দিনে চার ম্যাচ খেলা তো চাট্টিখানি কথা নয়। ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর-এই তিন দিনে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ও আবুধাবি টি-টেনে দুটি করে ম্যাচ খেলেছেন গজনফার। যেখানে গতকাল সকালে খেলেছেন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ও রাতে আবুধাবি টি-টেনে খেলেছেন।
যন্ত্রের মতো খেললেও গজনফারের পারফরম্যান্সে ভাটা পড়ছে না। দুবাইয়ে ২৯ নভেম্বর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ২৫ রানে নিয়েছেন ১ উইকেট। ১০ ওভার বোলিং করেছেন। এক ওভার মেডেনও দিয়েছেন। বাংলাদেশ যেখানে ব্যাটিং করেছে ৪.৫৬ রানরেটে, সেখানে তাঁর ২.৫ ইকোনমিতেই বোঝা যাচ্ছে প্রতিপক্ষকে কতটা ভুগিয়েছেন তিনি। পরের দিন (৩০ নভেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তিনি টি-টেনে খেলেছেন টিম আবুধাবির হয়ে। রানবন্যার টি-টেনে নর্দার্ন ওয়ারিয়র্সের বিপক্ষে ৭.৫০ ইকোনমিতে নিয়েছেন ১ উইকেট।
শারজায় গতকাল শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে গজনফার আরও দুর্দান্ত বোলিং করেন। ৩.৫ ইকোনমিতে নিয়েছেন ৩ উইকেট। এবার তিনি ২ ওভার মেডেন দিয়েছেন। বাজে বোলিংটা করেছেন গত রাতে টি-টেনে দিল্লি বুলসের বিপক্ষে। এলিমিনেটর টুয়ের ম্যাচটিতে ২ ওভার বোলিং করে ৩৮ রানে নিয়েছেন ১ উইকেট। একই দিনে দুই ম্যাচ খেলার ফলে হয়তো এমন খরুচে (ওভারপ্রতি ১৯ রান) বোলিং। ১০ ওভারের টুর্নামেন্ট হলেও ক্লান্তির একটা ব্যাপার তো থাকেই। শারজার রৌদ্রে ৬ ঘণ্টারও বেশি সময় কাটিয়ে দেওয়ার পর ভ্রমণ করতে হয়েছে ১৫০ কিলোমিটারের বেশি পথ। গুগল ম্যাপসে শারজা থেকে আবুধাবির দূরত্ব দেখাচ্ছে ১৬৫ কিলোমিটার।
এ বছরের ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় হয়েছে ২০২৫ আইপিএলের মেগা নিলাম। গজনফারকে নিয়ে মুম্বাই ইন্ডিয়ানস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে কাড়াকাড়ি পড়ে গিয়েছিল। শেষ পর্যন্ত ৪ কোটি ৮০ লাখ রুপিতে তাঁকে নিয়েছে মুম্বাই। ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার গজনফার উঠে এসেছেন টেনিস বলের ক্রিকেট খেলে। শুরুতে ছিলেন পেসার। কিন্তু বল ঘোরানোয় দক্ষতা দেখে কোচদের পরামর্শে স্পিন বেছে নেন। স্বভাবত অফ স্পিনার; কিন্তু ক্যারম, স্ট্রেইট, আর্ম ডেলিভারি, লো স্পিন—অনেক ভেরিয়েশন আছে গজনফারের ঝুলিতে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি এখন পর্যন্ত না খেললেও আফগানিস্তানের জার্সিতে খেলেছেন ৮ ওয়ানডে।

সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে আটকা পড়েছিলেন মুশফিকুর রহিম। মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট সাময়িক সময়ের জন্য বন্ধ থাকায় তাঁর দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছিল। গত রাতে সামাজিক মাধ্যমে এক পোস্টে সবাইকে আশ্বস্ত করেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার।
১৬ মিনিট আগে
অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
১২ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
১৩ ঘণ্টা আগে