
বাংলাদেশ ক্রিকেটে বড় কোনো সুখবর নেই অনেক দিন হলো। এমনকি জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিলেট টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স বলার মতো হয়নি এখনো। এই যখন অবস্থা বাংলাদেশ ক্রিকেটের, তখন সামাজিক মাধ্যমে বোমা ফাটিয়েছেন নুরুল হাসান সোহান।
নিজ এলাকা খুলনার স্থানীয় ক্রিকেটের বেহাল দশা নিয়ে সামাজিক মাধ্যমে গত রাতে এক পোস্ট দিয়েছেন সোহান। বাংলাদেশ ক্রিকেটের সম্ভাব্য ভয়ংকর পরিণতির কথা উল্লেখ করেছেন তিনি। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের ৩১ বছর বয়সী এই ক্রিকেটার লিখেছেন,‘বিভিন্ন সময়ে অনেকে উদ্যোগ নেওয়ার পরও কিছু স্বার্থান্বেষী ব্যক্তির কারণে খুলনার ক্রিকেট নিয়ে কাজ করতে গিয়েও ব্যর্থ হয়েছে। এই সব ব্যক্তির কারণে খুলনায় ঘরোয়া টুর্নামেন্টও আয়োজন সম্ভব হয়নি বিগত বছরগুলোতে। যার ফলে খুলনার অসংখ্য প্রতিভাবান তরুণদের ক্যারিয়ার ধ্বংস হয়েছে এবং এর দায়ভার তারা কোনোভাবেই এড়াতে পারে না। স্বার্থান্বেষী এসব সংগঠকদের কারণে ক্রমশই ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্রিকেট এবং ক্রিকেট সংশ্লিষ্ট তরুণেরা। এইভাবে যদি চলতে থাকে তাহলে শুধু খুলনার ক্রিকেট না, বাংলাদেশ ক্রিকেটও ধ্বংসের পথে যাবে।’
বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা উঠে এসেছেন নড়াইল থেকে। তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের বাড়ি খুলনা বিভাগের মাগুরা জেলায়। এই খুলনা বিভাগের সাতক্ষীরার দুই ক্রিকেটার সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমান বাংলাদেশের জার্সিতে খেলছেন এক দশক ধরে। তবে স্থানীয় ‘সিন্ডিকেট’-এর কারণে বর্তমানে খুলনার স্থানীয় ক্রিকেট বাধাগ্রস্ত হচ্ছে বলে দাবি সোহানের। বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘একটা সময় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অসংখ্য বড় তারকা ক্রিকেটার খুলনা বিভাগ থেকেই উঠে আসত। কিন্তু কিছু সুবিধাভোগী ক্রিকেট সংগঠকদের ব্যবসায়িক স্বার্থে ক্রমশই ক্রিকেটে পিছিয়ে পড়ছে খুলনার স্থানীয় ক্রিকেটাররা। প্রায় ৮-১০ বছর ধরেই খুলনা কোনো লিগ হচ্ছে না। যার ফলে বঞ্চিত হচ্ছে খুলনা বিভাগের স্থানীয় ক্রিকেটাররা।’
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ শুরুর আগে মিরপুরে বিসিবি কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল অভিযান চালায়। অভিযানে বিসিবির কোটি কোটি টাকার গরমিল খুঁজে পেয়েছে দুদক। এই অভিযান নিয়ে গত পরশু সকালে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, বোর্ড প্রতিনিধি হিসেবে দুদককে সর্বাত্মক সহযোগিতা তাঁরা করবেন।

আরও খবর পড়ুন:

একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
৩৩ মিনিট আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৩ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
৩ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪ ঘণ্টা আগে