
সবকিছু ঠিক থাকলে সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্টের চতুর্থ দিন ম্যাচের ফল হবে, এটাই ছিল অনুমেয়। দিনটায় এতটা রোমাঞ্চ ছড়াবে, সেটি হয়তো চিন্তার করার লোক কমই ছিল। কিন্তু ম্যাচটা তো বিশেষ ‘তকমা’ পাওয়া—চোকার দক্ষিণ আফ্রিকা ও আনপ্রেডিক্টেবল পাকিস্তানের। অগ্রিম কিছু ভেবে থাকলেও মুহূর্তেই সেই ভাবনা বদলে যেতে বাধ্য!
তবে দক্ষিণ আফ্রিকাকে ১৪৮ রানের ছোট লক্ষ্য দিয়েও আনপ্রেডিক্টেবল পাকিস্তান জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়ে তোলে। মোহাম্মদ আব্বাসের তোপেরমুখে ৯৯ রানেই চোকার প্রোটিয়ারা ৮ উইকেট হারিয়ে ফেলে। পাকিস্তানের সমর্থকেরা হয়তো জয়টা তখনই দেখে ফেলেছিলেন। কিন্তু নবম উইকেটে কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেনের ৫১ রানের জুটিতে হারতে বসা ম্যাচটা জিতে নেয় দক্ষিণ আফ্রিকা।
দলকে জিতিয়ে রাবাদা ২৬ বলে ৩১ ও ইয়ানসেন ১৬ রানে অপরাজিত থাকেন। পাকিস্তান হারলেও তিন বছর পর ফেরা আব্বাস রাঙিয়েছেন প্রত্যাবর্তন। দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৬ উইকেট।
রোমাঞ্চকর ম্যাচে ২ উইকেটে জিতে প্রথমবারের মতো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও নিশ্চিত করেছে প্রোটিয়ারা। ফাইনালে পৌঁছাতে দক্ষিণ আফ্রিকার সমীকরণ ছিল পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টে সিরিজ না হরলেই চলবে। প্রথম টেস্ট জেতায়, দ্বিতীয় টেস্ট হারলেও আর সমস্যা নেই তাদের। টেস্টে চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে ১১ ম্যাচে ৭ জয় ও ৩ হার দক্ষিণ আফ্রিকার। ম্যাচ জেতার হার ৬৬.৬৭ শতাংশ। পয়েন্ট টেবিলের শীর্ষেও আছে টেম্বা বাভুমার দল।
দক্ষিণ আফ্রিকা ফাইনাল নিশ্চিত করায় নিভু নিভু করছে ভারতের আশা। এই চক্রে ভারতের আছে শুধু দুই টেস্টের ফল, অস্ট্রেলিয়ার বিপক্ষে। একটি চলমান মেলবোর্ন টেস্ট। তারপর আছে সিডনি টেস্ট। নিজেদের এ দুটি টেস্ট জিতলেও যে রোহিত শর্মারা ফাইনাল খেলতে পারবেন, তা নিশ্চিত নয়। তাদের তাকিয়ে থাকতে হবে অস্ট্রেলিয়ার দিকে। ফাইনাল খেলার দারুণ আশা জাগিয়ে রাখা অস্ট্রেলিয়ার বোর্ডার-গাভাস্কার ট্রফি ছাড়াও দুই টেস্টের সিরিজ আছে শ্রীলঙ্কার বিপক্ষে।
ভারত ফাইনালে যেতে হলে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের দুটি টেস্ট জিততে হবে। আর অস্ট্রেলিয়া ভারতের পর আবার হারতে হবে শ্রীলঙ্কার কাছেও। কিন্তু সবকিছু কি ভারতের প্রত্যাশামতো হবে? মেলবোর্ন টেস্টেই তো হারের শঙ্কা মাথায় নিয়ে কাল মাঠে নামবে তারা। এই টেস্ট হারলে এক রকম ফাইনালের আশা শেষ হয়ে যাবে তাদের।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে