
ভারত-পাকিস্তান সংঘাতের মধ্যে এক সপ্তাহ স্থগিত করা হয়েছিল আইপিএল। তারপর নতুন ভেন্যু ও সূচিতে শুরু হলো লিগ পর্বের বাকি ম্যাচগুলো। তবে প্লে-অফ ও ফাইনালের ভেন্যুতে বদল আসবে ইঙ্গিত দিলেও নির্ধারণ করা হয়নি তখন। অবশেষে আজ প্লে-অফ ও ফাইনালের ভেন্যু ও সূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
নতুন সূচি অনুযায়ী, ২৯ মে মুল্যানপুরের নিউ পিসিএ স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার। একই মাঠে পরদিন হবে এলিমিনেটর ম্যাচ। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ১ জুন হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। আগামী ৩ জুন আহমেদাবাদের এ মাঠেই হবে প্রতিযোগিতার ফাইনাল।
আগের সূচিতে হায়দরাবাদ ও কলকাতায় হওয়ার কথা ছিল প্লে-অফের ম্যাচগুলো। ইডেন গার্ডেন্সে ২৫ মে হওয়ার কথা ছিল ফাইনাল। পাকিস্তানের সঙ্গে সংঘাতে জড়ানোর পর বদলে যায় পরিকল্পনা। লিগ পর্বের শেষ ম্যাচের ভেন্যুও বদলে গেছে। আগামী ২৭ মে বেঙ্গালুরুতে ঘরের মাঠে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হওয়ার কথা ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। একই দিনে ম্যাচটি হবে এখন লক্ষ্ণৌ।
এরই মধ্যে চলতি আইপিএলের প্লে-অফে খেলা নিশ্চিত করেছে বিরাট কোহলির বেঙ্গালুরু, গুজরাট টাইটানস ও পাঞ্জাব কিংস। শেষ চারের বাকি একটি জায়গার লড়াইয়ে রয়েছে দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ানস।

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২৯ মিনিট আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
২ ঘণ্টা আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৪ ঘণ্টা আগে