
করাচিতে ২৩২ বছরের পুরনো রেকর্ড ভেঙে ইতিহাস গড়েছে পাকিস্তান টেলিভিশন (পিটিভি)। প্রথম শ্রেণির ক্রিকেটের ২৫৩ বছরের ইতিহাসে সর্বনিম্ন রানের পুঁজি নিয়ে জয়ের নতুন বিশ্ব রেকর্ড লিখেছে তারা।
পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট প্রেসিডেন্টস ট্রফির ম্যাচে সুই নর্দার্ন গ্যাস পাইপলাইন্স লিমিটেডের (এসএনজিপিএল) বিপক্ষে মাত্র ৪০ রানের লক্ষ্য ছুড়ে দেয় পিটিভি। তাড়া করতে নেমে মাত্র ৩৭ রানেই অলআউট হয়ে যায় সুই নর্দার্ন। তাতে ২ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে পিটিভি।
পিটিভির হয়ে এই অসাধ্য সাধন করেন বাঁহাতি স্পিনার আলী উসমান। এবারের কায়েদ-ই-আজম ট্রফির সর্বোচ্চ উইকেট শিকারি উসমান মাত্র ৯ রান খরচায় ৬টি উইকেট নেন। বাকি ৪টি উইকেট শিকার করেন পেসার আমাদ বাট।
এবারের প্রেসিডেন্টস ট্রফিতে লো-স্কোরিং এবং দ্রুত ম্যাচ শেষ হওয়া নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। তবে এই ম্যাচের প্রথম দুই ইনিংস ছিল তুলনামূলক স্বাভাবিক। প্রথম ইনিংসে পিটিভি ১৬৬ রানে অলআউট হওয়ার পর ২৩৮ রান করে ৭২ রানের লিড নেয় এসএনজিপিএল। করাচি স্টেডিয়ামের উইকেট দ্রুত রং বদলাতে থাকায় দ্বিতীয় ইনিংসে পিটিভি মাত্র ১১১ রানে গুটিয়ে যায়। তখন মনে হচ্ছিল এসএনজিপিএল সহজেই জিততে যাচ্ছে, কিন্তু এরপরই ঘটে সেই অবিশ্বাস্য ঘটনা।
প্রথম শ্রেণির ক্রিকেটে এর আগে এত কম রানের পুঁজি নিয়েও জেতার নজির আর নেই। আগের রেকর্ডটি ছিল ১৭৯৪ সালে; সেবার লর্ডস ওল্ড গ্রাউন্ডে এমসিসিকে ৪১ রানের লক্ষ্য দিয়েও ৬ রানের জয় পেয়েছিল ওল্ডফিল্ড।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
১ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে