
কোচ সারোয়ার ইমরান কেমন আছেন? সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিকে প্রথমে করা হয় এই প্রশ্ন। মাইনর স্ট্রোক করলেও এখন পুরোপুরি ঠিক আছেন সারোয়ার। গতকাল অনুশীলনেও দেখা গেছে তাঁকে। সেই দুশ্চিন্তা ছাড়াই আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায়।
প্রতিপক্ষ বাংলাদেশের জন্য অচেনা কেউ নয়। তিন বছর আগে প্রথম বিশ্বকাপে প্রথম জয়টা এসেছে পাকিস্তানের বিপক্ষে। এবার টুর্নামেন্টের শুরুটাও জয় দিয়ে করতে চান জ্যোতি। সেটা যে সহজে আসবে না, তা ভালোই জানা তাঁর, ‘আমার মনে হয়, পাকিস্তানের বিপক্ষে খেলা আমাদের জন্য ভালো বিষয়। কারণ, আমরা অনেক দিন ধরে একে অপরের বিপক্ষে খেলছি, একে অপরকে চিনি। কোয়ালিফায়ারেও খেলেছি, আবার দ্বিপক্ষীয় সিরিজও খেলেছি। তাই ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে।’
বাংলাদেশের মেয়েদের খেলায় ব্যাটিং বরাবরই সমস্যার নাম। বিশ্বকাপে ভালো করার প্রতিজ্ঞা নিয়েই নামছেন জ্যোতি, ‘নিজেরাই প্রতিশ্রুতি নিয়েছি, এটাই আমাদের সুযোগ, প্রস্তুতি কতটা হয়েছে, তা দেখানোর। কারণ, গতবার কোয়ালিফাই করা খুব কষ্টকর ছিল; আমরা চাই না আবার সেই পথে যেতে। তাই যদি ভালো করতে চাই এবং জিততে চাই, তবে স্কোরবোর্ডে রান তুলতেই হবে।’
সে জন্য জোর দেওয়া হয়েছে স্ট্রাইকরেট বাড়ানোয়। জ্যোতির ভাষ্য, ‘কিছু খেলোয়াড় শুরুর দিকে সময় নেয়, পরে গতিতে খেলতে পারে। কিন্তু এখন ক্রিকেট অনেক এগিয়ে গেছে, সবকিছুই নির্ভর করছে রানের ওপর। রান না তুললে খেলায় টিকে থাকা যায় না। তাই আমরা স্ট্রাইকরেট নিয়ে কাজ করেছি। এমনকি কয়েকজন খেলোয়াড়কে এনেছি, যারা স্ট্রাইক রোটেট করতে পারে, আবার বাউন্ডারিও মারতে পারে।’
পাকিস্তানের বিপক্ষে ১৬ বারের দেখায় সাতটিতে জয় পেয়েছে বাংলাদেশ। এপ্রিলে বিশ্বকাপ বাছাইয়ে আন্তর্জাতিক কোনো ম্যাচই খেলেননি জ্যোতিরা। ম্যাচ ফিটনেসে ঘাটতি থাকলেও মানসিকতায় নেই বলে জানালেন তিনি, ‘আমরা জানি, আমাদের সম্ভাবনা আছে ম্যাচ জেতার। তবে বিশ্বাসটাই সবচেয়ে জরুরি।’
বাছাইয়ে বাংলাদেশ হারানোর স্মৃতি বিশ্বকাপেও টেনে আনতে চান পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা, ‘পাকিস্তান ও শ্রীলঙ্কার কন্ডিশন প্রায় একই রকম। ঘরের মাঠে বিশ্বকাপ বাছাই খেলেছি এবং পারফরম্যান্স খুব ভালো ছিল। আশা করি, সেই ছন্দ ধরে রাখতে পারব।’

কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। আতলেতিকো মাদ্রিদের কাছে ৪-০ গোলে হেরে ফাইনালে ওঠার পথটা ভীষণ কঠিন করে ফেলেছে কাতালানরা। এরপরও ফাইনালের আশা ছাড়ছেন না দলটির প্রধান কোচ হান্সি ফ্লিক। অসম্ভবকে সম্ভব করে শিরোপা নির্ধারণী ম্যাচে পা রাখতে চান তিনি।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এক সঞ্জু স্যামসনের কাছেই হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তাঁর অপরাজিত ৯৭ রানের ইনিংসে জয় নিশ্চিত হয় ভারতের। ম্যাচজয়ী ইনিংস খেলা স্যামসনের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ হাফিজ ও বাসিত আলী।
২ ঘণ্টা আগে
সুপার এইটের ম্যাচে ভারতের বিপক্ষে ১৯৫ রানের পুঁজি নিয়েও শেষ রক্ষা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৫ উইকেটের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ক্যারিবীয়রা। ফাফ ডু প্লেসি এবং অনিল কুম্বলের মতে, রান কম করায় হেরেছে ২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়নরা।
৩ ঘণ্টা আগে
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। সংবাদমাধ্যমের দাবি, এর প্রভাব পড়তে পারে পাকিস্তানের বাংলাদেশ সফরে। তবে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সিরিজ নিয়ে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্র
৪ ঘণ্টা আগে