যে কারও বানান ভুল হতেই পারে। তাই বলে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে এমন প্রতিষ্ঠানের এত ভুল হয় কীভাবে! বাংলাদেশ বিমানবন্দরের এমন ভুলে ভরা ‘ব্যাগেজ ডিক্লারেশন ফর্মে’ অসংখ্য ভুল দেখে খেপেছেন ২০২০ যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী। তিনি বিসিবির এইচপি দলের হয়ে অস্ট্রেলিয়া সফর শেষে আজ দেশে ফিরে একটি পোস্টও দিয়েছেন নিজের অফিশিয়াল ফেসবুক পেজে।
আকবরের নেতৃত্বে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল বিসিবি এইচপি (হাইপারফরম্যান্স) দল। টপ অ্যান্ড নর্থ টি-টোয়েন্টি সিরিজে গতকাল অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে ফাইনালে হারলেও টুর্নামেন্টে দারুণ খেলেছেন এইচপির খেলোয়াড়েরা। সেই সাফল্য নিয়ে আজ সকালে দেশে ফিরেছেন তাঁরা।
অস্ট্রেলিয়া সফরটা দারুণ হলেও ফেরার সময় বাংলাদেশ বিমানবন্দরের ব্যাগেজ ডিক্লারেশন ফরমে অসংখ্য ভুল দেখে হতাশ আকবর। এ নিয়ে পোস্টে ফরমে কী কী ভুল হয়েছে সেটি লাল কালিতে চিহ্নিত করে কয়েকটি ছবিও পোস্ট করেছেন তিনি। সঙ্গে আকবর যা লিখেছেন, হুবহু তা তুলে ধরা হলো, ‘গতকাল ডারউইন থেকে সিঙ্গাপুর হয়ে ঢাকা আসি। সিঙ্গাপুর থেকে বিমানে ওঠার সময় সিঙ্গাপুর এয়ারলাইনস কর্তৃপক্ষ সবাইকে ব্যাগেজ ডিক্লারেশন ফরম দেয়। ল্যান্ডিংয়ের আগে আগে ওটা পূরণ করতে গেলে দেখি, চার পৃষ্ঠার ফরমে কমপক্ষে ১২টি বানান ভুল। বানান ভুল হতেই পারে ৷ কিন্তু সেটা যখন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে এবং এত্তগুলো ভুল হয়, তখন সেটা খুবই অপমানজনক। সবচেয়ে বড় কথা, আমাদের দেশের অফিশিয়াল নামের বানানও ভুল লেখা! এর চেয়ে খারাপ আর কি হতে পারে?’
আকবর আরও লেখেন, ‘সম্ভবত নতুন বাগেজ ডিক্লেয়ারেশন ফরম নতুন (চলতি অর্থবছর) বাজেটের পরে করা হয়েছে। নতুন বাজেটেরও প্রায় ৫০ দিন হয়ে গিয়েছে। ৫০ দিনে কতগুলো দেশ থেকে কতগুলো বিমান ঢাকায় অবতরণ করেছে? কতজন যাত্রী দেশে ঢুকেছে? কতজন বিদেশি যাত্রী দেশে ঢুকেছে? তারা কি দেখেনি, ’CURRENCE/TECHNOLOTY/SEAKERS/PROHI BITED’ লেখাগুলো? আর তারা কি ভাবেনি, বাংলাদেশের মানুষ অনেক কেয়ারলেস, নিরক্ষর, গোমূর্খ? কারণ, কথায় আছে, ফার্স্ট ইম্প্রেশন ইজ দ্য লাস্ট ইম্প্রেশন ৷’
আকবর অবশ্য নিশ্চিত হতে পারেননি ওই ভুলে ভরা ফরম কারা ছাপিয়েছে, এয়ারলাইনস, কাস্টমস, বিমানবন্দর কর্তৃপক্ষ নাকি সংশ্লিষ্ট মন্ত্রণালয়। তবে আকবর মনে করেন, এতে দুর্নামটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের।
এর আগে অস্ট্রেলিয়ায় এক টুর্নামেন্ট খেলতে গিয়ে হংকং হয়ে গত জানুয়ারিতে দেশে ফেরার সময় আগমনী কার্ডে (অ্যারাইভাল কার্ড) ‘বাংলাদেশ’ বানানের ভুল নিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস।
আকবরের নেতৃত্বে ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতে বাংলাদেশ। এটিই দেশের প্রথম ও একমাত্র আইসিসি যেকোনো বিশ্বকাপ শিরোপা।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে