
টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতেই বিপদে পড়ে গেছে অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ের কাছে হারায় অজিদের সুপার এইটে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গ্রুপ পর্বের বাধা অতিক্রম করে শেষ আটে খেলতে চাইলে এখন বেশ কিছু সমীকরণ ২০২১ সালের চ্যাম্পিয়নদের পক্ষে যেতে হবে।
চোট জর্জর দল নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গেছে অস্ট্রেলিয়া। টুর্নামেন্ট শুরুর আগেই ছিটকে গেছেন প্যাট কামিন্স, জশ হ্যাজলউডদের মতো তারকারা। বিশ্বকাপ খেলতে এসে চোট পেয়েছেন মিচেল মার্শ। এই তিন জনের চোট বড় ধাক্কা হয়ে এসেছে অস্ট্রেলিয়ার জন্য। এরপরও তাদের শুরুটা হয়েছিল দুর্দান্ত। নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ৬৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে দলটি।
জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি অস্ট্রেলিয়া। ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ জিম্বাবুয়ের কাছে ২৩ রানে হেরে রীতিমতো বিপদে ট্রাভিস হেডের দল। দুই ম্যাচ শেষে সমান পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে তারা। এই অবস্থা থেকে সেরা আটে যেতে চাইলে গ্রুপ পর্বের বাকি ম্যাচ দুটিতে জিততেই হবে অস্ট্রেলিয়াকে। সেই সঙ্গে তাকিয়ে থাকতে হবে বাকি ম্যাচগুলোর দিকেও।
দুটি করে ম্যাচ শেষে সমান ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ওপরের স্থান দুটিতে আছে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সেরা আটের টিকিট কাটবে। ১৬ ফেব্রুয়ারি পরবর্তী ম্যাচে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ২০ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে মাঠে নামবে হেডের দল। দুটি ম্যাচেই জিততে হবে তাদের। এরপরও সেরা দুইয়ে থাকা নিশ্চিত নয় অস্ট্রেলিয়ার জন্য।
সুপার এইটের যাওয়ার জন্য শ্রীলঙ্কার কাছে জিম্বাবুয়ের হার কামনা করতে হবে অস্ট্রেলিয়াকে। সে ক্ষেত্রে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে জিম্বাবুয়ে। সেরা দুইয়ে থেকে সুপার এইটে জায়গা করে নেবে অস্ট্রেলিয়া।

অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
১০ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
১১ ঘণ্টা আগে
না ফেরার দেশে চলে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদের শৈশবের কোচ। বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ার পেছনে যাঁর অবদান, তাঁর মৃত্যুতে প্রাণ কাঁদছে মাহমুদউল্লাহর। কোচের মৃত্যুতে আবেগী পোস্ট দিয়েছেন বাংলাদেশের এই সাবেক মিডল অর্ডার ব্যাটার।
১২ ঘণ্টা আগে