নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই

র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকায় আগেই ঠিক হয়ে গিয়েছিল ২০২৬ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশের মেয়েদের অংশ নিতে হবে বাছাইপর্বে। সেই বাছাইপর্বের সূচি আজ ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। নেপালে ১৮ জানুয়ারি শুরু হয়ে এই বাছাইপর্ব শেষ হবে ১ ফেব্রুয়ারি। শুরুর দিনই মাঠে নামবেন নিগার সুলতানা জ্যোতিরা। প্রতিপক্ষ যক্তরাষ্ট্রের নারী দল।
আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠেয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ৮ দল আগেই ঠিক হয়েছে। বাকি ৪ দল চূড়ান্ত পর্বে যাবে বাছাইপর্ব খেলে। এই পর্বে বাংলাদেশ ছাড়াও খেলবে আরও ৯টি দল। দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনি, নামিবিয়া ও আয়ারল্যান্ড। ‘বি’ গ্রুপে স্বাগতিক নেপালের সঙ্গী নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, থাইল্যান্ড ও জিম্বাবুয়ে।
১৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পর ২০ জানুয়ারি বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে পাপুয়া নিউগিনির বিপক্ষে। ২২ ও ২৪ জানুয়ারি গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে জ্যোতিদের প্রতিপক্ষ নামিবিয়া ও আয়ারল্যান্ড।
বাছাইয়ের গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপেরই শীর্ষ তিন দলকে নিয়ে হবে সুপার সিক্স পর্ব। এই পর্বে অন্য গ্রুপ থেকে আসা তিন দলের বিপক্ষে খেলবে। সুপার সিক্স পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল জায়গা করে নেবে চূড়ান্ত পর্বে। নেপালের কীর্তিপুরের ত্রিভুবন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড ও মুলপানি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে হবে বাছাইপর্বের সব ম্যাচ।
বাছাই শুরুর আগে বাংলাদেশ নারী দল নেদারল্যান্ড ও থাই মেয়েদের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে।

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বগুণের প্রশংসা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দল নর্থ জোনের কোচ তারেক আজিজ খান। তাঁর মতে, শান্ত একজন অসাধারণ অধিনায়ক।
৩৬ মিনিট আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯ তম সংস্করণ শেষ হবে আগামী ৩১ মে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শেষ করার পর দম ফেলার ফুরসত পাবে না ভারতের ক্রিকেটাররা। ছয় দিনের মাথায় জাতীয় দায়িত্বে নেমে যেতে হবে শুবমান গিলের দলকে। নিজেদের মাঠে আফগানিস্তানকে আতিথেয়তা দেবে ভারত।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এসে পড়েছে নকআউট পর্বে। তিন ম্যাচ পরই শেষ ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপ শেষ। তবে এই বিশ্বকাপে বাংলাদেশের সেমিতে ওঠা তো দূরে থাক, নানা কারণে খেলতেই পারেনি বিশ্বকাপে। সাইফ হাসান জানিয়েছেন, সেই দুঃখ ভুলে ক্রিকেটারদের এগোতে একটু সময় লাগছে।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠতে পারবে না ভারত–এমন মন্তব্য করেছিলেন মোহাম্মদ আমির। পাকিস্তানের সাবেক পেসারের এই ভবিষ্যদ্বাণী সঠিক হয়নি। সুপার এইটের বাধা অতিক্রম করে শেষ চারে পা রেখেছে সূর্যকুমার যাদবের দল। এরপর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন আমির।
২ ঘণ্টা আগে