
পার্থ টেস্টে ৮ উইকেটে হেরেছে ইংল্যান্ড। অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচটি শেষ হয়েছে দুই দিনেই। বাজেভাবে হারের পর ঘুরে দাঁড়াতে মরিয়া সফরকারী দল। কঠিন পরিস্থিতিতে বেন স্টোকসের দলকে মাথা খাটানোর পরামর্শ দিয়েছেন সাবেক ইংলিশ ক্রিকেটার জিওফ বয়কট।
প্রথম টেস্টের দুই ইনিংসেই ব্যাটিংয়ে ব্যর্থতার পরিচয় দিয়েছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ১৭২ ও দ্বিতীয় ইনিংসে ১৬৪ রানে অলআউট হয় তারা। ২ উইকেট হারিয়ে অতিথিদের দেওয়া ২০৬ রানের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ব্রিজব্রেনের গ্যাবায় অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ৪ ডিসেম্বর।
মুলত আক্রমণাত্মক ব্যাটিংয়ের কারণেই ধস নামে ইংল্যান্ড শিবিরে। বয়কট মনে করেন, ব্রিজবেন টেস্টে এই পরিকল্পনা থেকে বের হয়ে আসতে না পারলে একই পরিণতি বরণ করতে হতে পারে ইংল্যান্ডকে। পরিস্থিতি বিবেচনায় তাই ব্যাটারদের বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ের তাগিদ দিলেন বয়কট।
ডেইলি টেলিগ্রাফে নিজের কলামে বয়কট লিখেছেন, ‘বেন স্টোকস যদি আমাদের ব্যাটারদের আক্রমণে উৎসাহিত করতে থাকেন, তাহলে সেটা আমাদের সাফল্যের সম্ভাবনাকে সাহায্য করবে না। বিষয়টা হবে নিজেদের ক্ষতির উপর এক আঙুল রেখে আক্রমণ করে যাওয়ার মতো।’
পার্থ টেস্টে ব্যর্থ হলেও ইংল্যান্ডের ব্যাটারদের অতীত সাফল্যের কথা ভুলে যাননি বয়কট, ‘কেউ খেলোয়াড়দের ইতিবাচক হতে নিষেধ করছে না। এই দলের খেলোয়াড়রা আমাদের কিছু অসাধারণ, রোমাঞ্চকর এবং বিনোদনমূলক ক্রিকেট উপহার দিয়েছে। আমরা কেবল তাঁদের কাছে অনুরোধ করছি যে, তাঁরা তাদের মস্তিষ্ক ব্যবহার করুক এবং এমন সময়ের দাবি মেনে ব্যাটিং করুক। কারণ তাঁদের সিরিজে ফিরতে হবে। এখন পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকা উচিত এবং সেই অনুযায়ী ব্যাট করা উচিত।’
এর আগে সবশেষ ২০১০–১১ সালে অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ সিরিজ জিতেছিল ইংল্যান্ড। সে সিরিজে ছিলেন না বর্তমান দলের কোনো ক্রিকেটার। তাই নতুনদের ঐতিহাসিক সিরিজ জেতার ওপর জোর দিয়েছেন বয়কট, ‘এই দলের কেউই অস্ট্রেলিয়ায় অ্যাশেজ জেতেনি। তোমরা অসম্পূর্ণ কাজটি সেরে ফেলো। তাহলে আর কিছু বলার থাকবে না। তোমরা তোমাদের হাত ধরে আসা গৌরব উপভোগ করতে পারবে।’

অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
৯ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
৯ ঘণ্টা আগে
না ফেরার দেশে চলে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদের শৈশবের কোচ। বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ার পেছনে যাঁর অবদান, তাঁর মৃত্যুতে প্রাণ কাঁদছে মাহমুদউল্লাহর। কোচের মৃত্যুতে আবেগী পোস্ট দিয়েছেন বাংলাদেশের এই সাবেক মিডল অর্ডার ব্যাটার।
১০ ঘণ্টা আগে