জয়ের জন্য দিল্লি ক্যাপিটালসের শেষ ওভারে দরকার ছিল ৩৪ রান। খেলাটা টি-টোয়েন্টি বলেই এমন অসাধ্য সাধনের ব্যাপারে একটু হলেও আশা ছিল। কিন্তু হলো উল্টো। জেরাল্ড কোয়েটজি সেই ওভারে নিলেন তিন উইকেট। ৪৩৯ রানের ম্যাচটিতে মুম্বাই ইন্ডিয়ানসও পেল ২৯ রানের জয়। সেটিও টানা তিন ম্যাচ পর।
ইনিংসের শেষ ওভার করতে আসা কোয়েটজির প্রথম বলে ২ রান নেন ললিত যাদব। সব লড়াই যেন তখনই শেষ। পরের বলে এলো না কোনো রান। তৃতীয় বলে ক্যাচ হয়ে ফেরেন ললিত। পরের বলে আউট তিলক ভার্মাও।
আগের ওভারের শেষ বলে ছয় মেরে নন স্ট্রাইকে চলে যাওয়া ত্রিস্তান স্টাবস চেয়ে চেয়ে দেখলেন সতীর্থদের আসা-যাওয়া। ২৫ বলে ৩ চার ও ৭ ছয়ে ৭১* রান করে যা একটু লড়াই জমিয়ে তুলেছিলেন এই দক্ষিণ আফ্রিকান ব্যাটার। তবে সেই লড়াইয়ের সমাপ্তিটা টানলেন তাঁরই স্বদেশি কোয়েটজি। তাঁর শেষ ওভারের পঞ্চম বলে ঝাই রিচার্ডসন নিলেন ২ রান। ষষ্ঠ বলে উপহার দিলেন উইকেট।
২৩৫ রানের লক্ষ্য তাড়ায় দিল্লি থামে ৮ উইকেটে ২০৫ রানে। ওপেনার ডেভিড ওয়ার্নার (১০) শুরুতে বিদায় নিলেও আরেক ওপেনার পৃথ্বি শ রানের চাকা সচল রেখেছিলেন। জসপ্রীত বুমরার বলে ফেরা দিল্লি ওপেনার ৪০ বলে ৮ চার ও ৩ ছয়ে করেন ৬৬ রান। অভিষেক পোরেল করেন ৩১ বলে ৪১ রান। তবে স্টাবস এসে ঝোড়ো ইনিংসে মুম্বাই ভক্তদের কপালে এঁকে দেন চিন্তার ভাঁজ।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ২৩৪ রান করে মুম্বাই। দলকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার রোহিত শর্মা (৪৯) ও ইশান কিষান (৪২)। ৭ ওভারে ৮০ রান করে বিচ্ছিন্ন হয় এ জুটি। এরপর চোট কাটিয়ে লম্বা সময় পর মাঠে ফেরা সূর্যকুমার যাদব দ্বিতীয় বল খেলেই বিদায় নেন শূন্য রানে। অধিনায়ক হার্দিক পান্ডিয়া ৩৩ বলে করেন ৩৯ রান।
তবে শেষ দিকে ঝড় বইয়ে দেন টিম ডেভিড ও রোমারিও শেফার্ড। ১৩ বলে দুজনে গড়েন নিরবিচ্ছিন্ন ৫৩ রানের জুটি! যার মধ্যে ডেভিডের রান ২ চার ও ৪ ছয়ে ৪৫ আর শেফার্ডের ১০ বলে ৩৯। ক্যারিবীয় তারকার স্ট্রাইকরেট—৩৯০.০০! শেষ ৫ ওভারে ৯৭ রান নেয় মুম্বাই। তাতেই যেন দিল্লির হাত থেকে ম্যাচ অর্ধেক ছিটকে যায়।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
৩৪ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে