বিশ্বকাপের আগে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হারিয়ে সেই যে চমক দেখানোর শুরু, সেটি স্বাগতিক যুক্তরাষ্ট্র দল অব্যাহত রেখেছে বিশ্বকাপেও। নিজেদের প্রথম ম্যাচে কানাডার ১৯৪ রান তারা টপকে গেছে ১৪ বল হাতে রেখেই। এরপর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারিয়ে তো ইতিহাসই গড়েছেন মোনাঙ্ক প্যাটেল-অ্যারন জোন্সরা। প্রথম দুই ম্যাচ জিতে আকাশে উড়তে থাকা যুক্তরাষ্ট্রকে মাটিতে নামিয়ে আনল ভারত। যুক্তরাষ্ট্রের দেওয়া ১১১ রানের লক্ষ্য ১০ বল ও ৭ উইকেট হাতে রেখে টপকে গেছে ভারত। নিশ্চিত করেছে সুপার এইট।
নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচে টুর্নামেন্টের শুরু থেকেই লড়াই করতে হয়েছে ব্যাটারদের। মাঝারি মানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে এসে ভালো শুরু হয়নি ভারতেরও। দলীয় ১৫ রানে ফিরে যান বিরাট কোহলি (০) ও রোহিত শর্মা (৩)। অষ্টম ওভারে তাঁদের অনুসরণ করেন ঋষভ পন্তও (১৮)। ৪৪ রানে ৩ উইকেট খোয়ানোর পর দলের হাল ধরেন সূর্যকুমার যাদব (৫০*) ও শিবম দুবে (৩১)। ৬৫ বলে তাঁদের ৬৭ রানের অবিচ্ছিন্ন জুটি ৭ উইকেটের জয় এনে দেয় ভারতকে।
এর আগে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১০ রান করে যুক্তরাষ্ট্র। খাতায় কোনো রান ওঠার আগেই বিদায় নেন সাইয়ান জাহাঙ্গীর (০*)। ম্যাচের প্রথম বলেই এলবিডব্লুর ফাঁদে ফেলে তাঁকে ফিরিয়েছেন অর্শদ্বীপ সিং। শুরুর এই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ফের আঘাত হানেন অর্শদ্বীপ। ফিরিয়ে দেন আন্দ্রিস গাউসকে (২)। এই জোড়া ধাক্কা কাটিয়ে ওঠার মতো বড় জুটি গড়ে ওঠার আগেই ২৫ রানে ফিরে যান দারুণ ফর্মে বিশ্বকাপ শুরু করা অ্যারন জোন্স। ৩ উইকেট পড়ার পর যুক্তরাষ্ট্রের ইনিংসকে টেনেছেন প্রথমে স্টেভেন টেলর (২৪) ও পরে নীতীশ কুমার (২৭)। বল হাতে সবচেয়ে সফল অর্শদ্বীপ সিংহ; ৯ রানে নিয়েছেন ৪ উইকেট। ২টি উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়া।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে