
চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে আজ দুপুর পর্যন্ত ঠিক পথেই এগোচ্ছিল জিম্বাবুয়ে। তবে চা বিরতির পর সব আলো নিজের করে নিয়েছেন তাইজুল ইসলাম। অভিজ্ঞ বাঁহাতি স্পিনারের ভেলকিতে ধসে পড়ে জিম্বাবুয়ে, ২ উইকেটে ১৬১ থেকে তাদের হয়ে যায় ৯ উইকেটে ২১৭। জিম্বাবুইয়ানদের ধসিয়ে দেওয়ার কাজটা করেছেন তাইজুল, পেয়েছেন টেস্টে ১৬তম ৫ উইকেট। এতে একটি জায়গায় ছুঁলেন সাকিব আল হাসানের রেকর্ড।
টেস্টে দেশের সর্বোচ্চ উইকেটশিকারি এখনো সাকিব। তাঁর চেয়ে এখন ২২ উইকেট পিছিয়ে আছেন তাইজুল। সাকিবের ২৪৬ উইকেট, তাইজুলের শিকার ২২৪। তবে চট্টগ্রামের এই ভেন্যুতে সাকিবের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ চারবার ইনিংসে ৫ উইকেট পাওয়ার রেকর্ড গড়লেন তাইজুল।
প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে সেরাদের সেরা হওয়ার লক্ষ্য নিয়ে তাইজুল বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়েরই স্বপ্ন থাকে, আমি সেরাদের সেরা হব। আমি আসলে চাই কতটুকু ভালো করতে পারলাম। তৃপ্তি আসে না, যতক্ষণ না আমি অনেক দূর যেতে পারি। আমি চেষ্টা করব যত দূর যাওয়া (যায়)। আমার সাকিব ভাইকে ছাড়াতে হবে (এমন ভাবছি না) ..., সাকিব ভাই ভালো কিছু করেছেন দেশের জন্য, সামনেও ভালো করবেন ইনশা আল্লাহ। এই দোয়া থাকবে। চাই যে সবাই ভালো করুক। যেন দেশের জন্য আমরা ভালো কিছু করতে পারি।’
দিনের শুরুতে দ্বিতীয় উইকেট জুটিতে সাবলীল ব্যাটে খেলতে থাকা জিম্বাবুয়ের বেন কারেনকে (২১) ফিরিয়ে প্রথম আঘাত হানেন তাইজুল। অফ স্টাম্পের বাইরের বল টার্ন করে ভেতরের দিকে ঢুকলে বোকা বনে যান কারেন। শেষ সেশনে তাইজুল আরও দুর্দান্ত। বিকেলে ১৭ রান তুলতেই তারা যে ৫ উইকেট হারিয়েছে, ৪টিই নিয়েছেন বাঁহাতি এই স্পিনার।
বিকেলে তামিম ইকবাল তাইজুলকে নিয়ে ফেসবুকে লিখেছেন, ‘এই মুহূর্তে ক্রিকেট দুনিয়ার সবচেয়ে আন্ডাররেটেড খেলোয়াড় সে।’ সংবাদ সম্মেলনে তামিমের ফেসবুক পোস্ট প্রসঙ্গ আসে। নিজেকে ‘আন্ডাররেটেড’ মনে করেন তাইজুলও। বলেন, ‘হ্যাঁ, আমার কাছে ওটাই মনে হয় (আন্ডাররেটেড)।’ এর কারণ কী জানতে চাইলে বলেন, ‘কারণ হয়তো আপনারাও ভালো জানেন আমার চেয়ে।’

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
৯ মিনিট আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
২ ঘণ্টা আগে
একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
২ ঘণ্টা আগে