
ঢাকা ডমিনেটরসকে ৬২ রানে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা চতুর্থ জয় পায় সিলেট স্ট্রাইকার্স। ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে মাশরাফি বিন মুর্তজার দল। কিন্তু এর মধ্যেই সংবাদমাধ্যমে খবর—সিলেট ফ্র্যাঞ্চাইজির এক পরিচালককে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছে।
গতকাল ঢাকার বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে মাশরাফির কাছে ফিক্সিংয়ের ব্যাপারে জানতে চায় গণমাধ্যম। সিলেট স্ট্রাইকার্সের একজন পরিচালকের কাছে ম্যাচ পাতানোর প্রস্তাব এসেছিল। এ ব্যাপারে আকসু থেকে আপনাদের (খেলোয়াড়দের) কোনো মেসেজ বা সতর্ক করা হয়েছে কি না?
এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেছেন, ‘এখানে যারা খেলছে, এমন একজন প্লেয়ার বলতে পারবে না যে এই সম্বন্ধে জানে না। এখানে সাবধানতার কিছু নাই। যে জানে না বলবে, সে-ই মিথ্যা কথা (বলছে)। তাই না? তো এখানে সাবধানতার কিছু নাই।’
যদিও বিষয়টি সিলেটের পক্ষ থেকে বিসিবির দুর্নীতি দমন ইউনিটের (আকসু) প্রতিনিধিকে জানানো হয়েছে বলে খবর রয়েছে। মাশরাফি মনে করেন, তাঁ দলের সবাই ভালো করে জানেন এ ধরনের প্রস্তাব পেলে কী করতে হবে। সিলেটের অধিনায়ক বললেন, ‘পরিচালককে বলেছে কি না, সে পরিষ্কারভাবে বলতে পারবে। আকসুকে যদি বলে না থাকে, তাহলে অন্য বিষয়। আর বললে খুব ভালো। স্বাভাবিক বিষয়, যদি তাদের কাছে কিছু এসে থাকে, আকসুকে বলবে। তবে আমার মনে হয় দলের সবাই জানে করণীয় কী।’

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
১৮ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে