সংযুক্ত আরব আমিরাতে বিপক্ষে গতকাল প্রথম টি-টোয়েন্টিতে ৭ রানের কষ্টার্জিত জয় পেয়েছে বাংলাদেশ। এমন জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল আফিফ হোসেনের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা অপরাজিত ৭৭ রান করে ম্যাচসেরাও হয়েছেন তিনি। ম্যাচ শেষে এই ব্যাটার জানিয়েছেন, তাঁদের ওপর কোনো চাপ নেই।
বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের সময় ভালো ব্যাট করছেন আফিফ। আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতেও চাপের সময় ব্যাট করেছেন তিনি। চাপ কাটিয়ে দুর্দান্ত এক ইনিংসও খেলেছেন এই অলরাউন্ডার। তিনি বলেছেন, ‘সব সময় চাপের মুখে ব্যাটিং করতে ভালো লাগে। আমি শেষ পর্যন্ত ব্যাটিং করতে চেয়েছিলাম, সফল হওয়ায় ভালো লাগছে।’
বাংলাদেশের অনেক সিনিয়র ক্রিকেটার অবসর নেওয়ায় ও সুযোগ না পাওয়া বর্তমান দলটা অনেকটা তরুণ। অভিজ্ঞ বলতে সাকিব আল হাসান আছেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলার জন্য তিনিও আরব আমিরাতে যাননি। ফলে সিনিয়র ক্রিকেটাররা না থাকায় তাঁদের ওপর কোনো চাপ আছে কি না এমন প্রশ্নের উত্তরে আফিফ বলেছেন, ‘কয়েকজন সিনিয়র খেলোয়াড় না থাকলেও আমাদের ওপর বাড়তি চাপ নেই। আমাদের সব সময় সেরা একাদশই খেলাতে হবে। আশা করি পরের ম্যাচেও আমি রান করতে পারব।’
সামনের ম্যাচে আরও ভালো খেলবেন এমনটি জানিয়েছেন আফিফ। তিনি বলেছেন, ‘আমরা প্রত্যেক ম্যাচেই সেরা সমন্বয় নিয়ে নামার চেষ্টা করি। কোনো দিন সফল হই কোনো দিন হই না। পরের ম্যাচে যে সমন্বয় নিয়ে নামি না কেন সবাই ভালো করার চেষ্টা করব।’
আরব আমিরাতে বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি হবে ২৭ সেপ্টেম্বর। এ ম্যাচটিও হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
৪৩ মিনিট আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
২ ঘণ্টা আগে