‘যদি-কিন্তুর’ পাশ কাটিয়ে অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে ইংল্যান্ড। সুপার এইটে যেতে হলে নামিবিয়ার বিপক্ষে নিশ্চিত জয় পেতে হতো তাদের। পাশাপাশি আরেক ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারতে হতো স্কটল্যান্ডের। হার্টের পরীক্ষা দিয়ে শেষ পর্যন্ত সব ফলই পক্ষে পেয়েছে ইংলিশরা।
অ্যান্টিগায় বৃষ্টিবিঘ্নিত ‘বি’ গ্রুপের ম্যাচে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে নামিবিয়াকে ইংল্যান্ড হারাল ৪১ রানে। বৃষ্টিতে যদি ম্যাচ ভেসে যেত, তাহলেও বর্তমান চ্যাম্পিয়নদের বিদায় নিশ্চিত! ম্যাচ অবশ্য পরিত্যক্ত হয়নি। বৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমে ১০ ওভারে খেলা হয়েছে।
স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে ইংল্যান্ডকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড এরাসমাস। হ্যারি ব্রুক, জনি বেয়ারস্টো, মইন আলী, লিয়াম লিভিংস্টোনদের ব্যাটিং তাণ্ডবে ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২২ রান তোলে ইংল্যান্ড। লক্ষ্য তাড়ায় নেমে ৩ উইকেটে ৮৪ রানে থেমেছে নামিবিয়ার ইনিংস।
ডেভিড ভিসে-রুবেন ট্রাম্পেলম্যানদের তোপ ২.১ ওভারে ১৩ রানে দুই ওপেনার—জস বাটলার (০), ফিল সল্টকে (১১) হারায় ইংল্যান্ড। দ্রুত উইকেট হারানোর পর পাপ নয়, নামিবিয়ার বোলারদের ওপর পাল্টা আক্রমণ চালান ইংল্যান্ডের ব্যাটাররা। পাওয়ার-প্লেতে তাঁরা তোলেন ৫২ রান। শেষ ৪ ওভার থেকে স্কোরে যোগ করেন ৭০ রান।
বেয়ারস্টো ১৮ বলে ৩১, ৪টি চার ও ২টি ছক্কায় ২০ বলে ৪৭ রান এসেছে ব্রুকের ব্যাট থেকে। মইন ৬ বলে ১৬, ৪ বলে ১৩ রান করেছেন লিভিংস্টোন। ২ ওভারে ৬ রান দিয়ে ভিসে ১ উইকেট, ২ ওভারে ৩১ রান দিয়ে নামিবিয়ার ট্রাম্পেলম্যানের শিকার ২ উইকেট।
২৩৫.০০ স্ট্রাইকরেটে ৪৭ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচ-সেরা হয়েছেন ব্রুক। শুরুর বিপর্যয়ের মধ্যেও তাঁর ইনিংস গড়ে দিয়েছে ম্যাচের পার্থক্য। চিন্তামুক্ত হলো দলও। ম্যাচ শেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্রুক বললেন, ‘অনেক দুশ্চিন্তা ছিল চারপাশে (বৃষ্টির কারণে)। সৌভাগ্যবশত এটি বন্ধ হয়ে গেছে এবং আমরা একটি খেলা পেয়েছি।’
লক্ষ্য তাড়ায় নামিবিয়া শুরু থেকেই সুবিধা করতে পারেনি। ৫ ওভারে কোনো উইকেট না হারালেও তুলতে পারে ৩৪ রান। শেষ ওভারে জয়ের জন্য দরকার পড়ে ৪৬ রান। সেটি ছিল রীতিমতো অসম্ভব ব্যাপারই। ভিসে ১২ বলে ২৭ রান করেছেন। ওপেনার মাইকেল ফন লিনগেন সর্বোচ্চ ৩৩ রান করেন ২৯ বলে। ২ ওভারে ১৫ রান দিয়ে জফরা আর্চার নিয়েছেন ১ উইকেট।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে