টানা দুই ম্যাচ সেঞ্চুরি প্রায় করেই ফেলছিলেন রুতুরাজ গায়কোয়াড়। তবে এবার রুতুরাজকে সেঞ্চুরি মিসের আক্ষেপে পুড়তে হয়েছে। তাঁর আক্ষেপের রাতে চেন্নাই ২০০ পেরিয়েছে। হায়দরাবাদের বিপক্ষে ম্যাচটি আজ খেলছে চেন্নাই ঘরের মাঠ চিদম্বরম স্টেডিয়ামে।
লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের কাছে সবশেষ দুই ম্যাচ হেরে একটু বেকায়দায় পড়ে যায় চেন্নাই। হায়দরাবাদের বিপক্ষে আজ প্রথম ইনিংসের প্রতিবেদন লেখা পর্যন্ত পয়েন্ট তালিকায় ছয় নম্বরে রয়েছে চেন্নাই। নিজেদের প্রথম আট ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট চেন্নাইয়ের। মোস্তাফিজুর রহমান, রুতুরাজের দলের নেট রানরেট + ০.৪১৫। হায়দরাবাদকে দিয়েছে ২১৩ রানের লক্ষ্য।
টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। লোকেশ রাহুল। প্রথমে ব্যাটিং পাওয়া চেন্নাইয়ের উদ্বোধনী জুটি ভেঙেছে দলীয় ১৯ রানে। ইনিংসের তৃতীয় ওভারের পঞ্চম বলে আজিঙ্কা রাহানেকে ফিরিয়েছেন ভুবনেশ্বর কুমার। ১২ বলে ১ চারে ১ রান করেন রাহানে।
তিন নম্বরে ব্যাটিংয়ে নামা ড্যারিল মিচেল আজ কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। রুতুরাজ বরাবরের মতোই ঝোড়ো ব্যাটিং করেছেন। দ্বিতীয় উইকেটে ৬৪ বলে ১০৭ রানের জুটি গড়েছেন মিচেল ও রুতুরাজ। ২৯ বলে আইপিএল ক্যারিয়ারের প্রথম ফিফটি পেয়েছেন মিচেল। ফিফটির পর ইনিংস আর বড় করতে পারেননি তিনি। ১৪ তম ওভারের তৃতীয় বলে মিচেলকে ফেরান জয়দেব উনাদকাট। ৩২ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫২ রান করেন নিউজিল্যান্ডের এই ব্যাটার।
রাহানে, মিচেলের বিদায়ে চেন্নাইয়ের স্কোর হয়ে যায় ১৩.৩ ওভারে ২ উইকেটে ১২৬ রান। চার নম্বরে নেমে শিবম দুবে এই ম্যাচেও আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। দুবের সঙ্গী রুতুরাজ তো শুরু থেকেই বিধ্বংসী। আইপিএল ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির কাছাকাছি প্রায় পৌঁছেই যান রুতুরাজ। তবে মাত্র দুই রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি চেন্নাই অধিনায়ক। ২০ তম ওভারের দ্বিতীয় বলে টি নটরাজনকে তুলে মারতে যান রুতুরাজ। টাইমিংয়ে গড়বড় হওয়া বল লং অনে ধরেছেন নিতীশ কুমার রেড্ডি। ৫৪ বলে ১০ চার ও ৩ ছক্কায় ৯৮ রানের ইনিংস খেলেন রুতুরাজ। তৃতীয় উইকেটে ৩৫ বলে ৭৪ রানের জুটি গড়েন দুবে ও রুতুরাজ। নির্ধারিত ২০ ওভারে চেন্নাই ৩ উইকেটে ২১২ রানে শেষ করে চেন্নাই। ২০ বলে ১ চার ও ৪ ছক্কায় ৩৯ রান করে অপরাজিত থাকেন দুবে। ভুবনেশ্বর, নটরাজন, উনাদকাট প্রত্যেকেই নিয়েছেন ১টি করে উইকেট।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
১৮ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে