২০২৩ বিশ্বকাপে কেইন উইলিয়ামসন খেলছেন কি খেলছেন না-তা এখনো নিশ্চিত নয়। কেননা এ বছর আইপিএল খেলতে গিয়ে বিশ্বকাপটাই ঝুঁকিতে ফেলে দিয়েছেন উইলিয়ামসন। এই অনিশ্চয়তার মধ্যেও ভক্ত-সমর্থকদের মনে আশার আলো জ্বালালেন নিউজিল্যান্ডের এই ব্যাটার।
চোটে পড়ায় অনেক দিন ব্যাটিং করা হয়নি উইলিয়ামসনের। অনেক দিন পর নেটে ব্যাটিং অনুশীলন করেছেন তিনি। তবে দলের সঙ্গে নয়, একা অনুশীলন করেছেন। ইনস্টাগ্রামে আজ নিজের ব্যাটিং অনুশীলনের ভিডিও পোস্ট করেছেন উইলিয়ামসন। ভিডিওতে দেখা যাচ্ছে, থ্রোয়াররা বল থ্রো করছেন। আর উইলিয়ামসন কোনো বল ডিফেন্স করছেন, কোনোটা সজোরে কাট করছেন। কিউই এই ব্যাটার ক্যাপশন দিয়েছেন, ‘নেটে ব্যাটিংয়ে ফিরে ভালোই লাগছে।’
গত ৩১ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্স-চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়ে শুরু হয়েছিল ১৬ তম আইপিএল। গুজরাটের হয়ে খেলেছিলেন উইলিয়ামসন। রুতুরাজ গায়কোয়াডের নিশ্চিত ছক্কা হওয়া শট ক্যাচ ধরতে গিয়ে হাঁটুতে মারাত্মক চোট পান কিউই এই ব্যাটার। এরপর আইপিএলই শেষ হয়ে গিয়েছে উইলিয়ামসনের। তখন শোনা গিয়েছিল, যদি নির্ধারিত সময়ের (বিশ্বকাপ) আগে সেরে উঠতে না পারেন, তাহলে তাঁকে বিশ্বকাপে মেন্টর হিসেবে নিয়ে যাওয়ার কথা ভাবছে নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্ট। যদিও কিউই এই ব্যাটারকে তখন বিশ্বকাপ থেকে বাতিলের খাতায় ফেলে দেননি নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড। নিউজিল্যান্ড ক্রিকেট দলের প্রধান কোচ বলেছিলেন, ‘দেখুন, এটা জানার সময় এখনও আসেনি। তার (উইলিয়ামসন) অপারেশন হয়েছে এবং এখন পর্যন্ত যা জানতে পেরেছি, সফল হয়েছে। পুনর্বাসনের প্রাথমিক অবস্থায় আছে সে।’
আইপিএল শেষে জুন মাসে বিশ্বকাপে খেলার আশার কথা শুনিয়েছিলেন উইলিয়ামসন। কিউই এই ব্যাটার তখন বলেন, ‘এখন প্রতি সপ্তাহ ধরে ধরে এগোচ্ছি। এর আগে এমন দীর্ঘমেয়াদী চোটে কখনো পড়িনি। তবে অনেকের সঙ্গে কথা বলে জেনেছি, এই যাত্রাটা একটু বড়।’ ভারতে এ বছরের ৫ অক্টোবরে শুরু হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। ২০১৯ বিশ্বকাপের মতো এবারও হবে দশ দলের বিশ্বকাপ। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে চলা এই টুর্নামেন্টের সেরা চার দল খেলবে সেমিফাইনাল। সেমিফাইনালের দুই দল ফাইনাল খেলবে ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে