প্রথম দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে চলে গিয়েছিল অস্ট্রেলিয়া। সেখান থেকে গতকাল লক্ষ্ণৌর শ্রী অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে অজিরা। শ্রীলঙ্কার বিপক্ষে উড়ন্ত জয় পেয়েছে অজিরা। ঘুরে দাঁড়ানো অস্ট্রেলিয়ার পরবর্তী প্রতিপক্ষ পাকিস্তান। বাবর আজমের দলের বিপক্ষে ম্যাচটা অ্যাডাম জাম্পার কাছে মনে হচ্ছে কঠিন।
টস জিতে গতকাল প্রথমে ব্যাটিং নিয়ে শুরুটা দারুণ করেছিল শ্রীলঙ্কা। উদ্বোধনী জুটিতে পাথুম নিশাঙ্কা-কুশল পেরেরা যোগ করেছেন ১২৫ রান। একটা পর্যায়ে লঙ্কানদের স্কোর দাঁড়ায় ২৬.১ ওভারে ১ উইকেটে ১৫৭ রান। এখান থেকেই কুশল মেন্ডিসের দলের মড়ক লাগা শুরু। ৫২ রান শেষ ৯ উইকেট হারিয়ে ৪৩.৩ ওভারে ২০৯ রানে অলআউট হয়ে যায়। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সেরা বোলিং করেছেন জাম্পা। ৮ ওভারে ৪৭ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট; যার মধ্যে ছিল কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমার মতো দুই লঙ্কান ব্যাটারের গুরুত্বপূর্ণ উইকেট। এরপর ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া ৮৮ বল হাতে রেখে ৫ উইকেটের বিশাল জয় নিশ্চিত করে।
অস্ট্রেলিয়ার বিশাল জয়ে ব্যাটিংয়ে মিচেল মার্শ ও জস ইংলিশের ফিফটি থাকলেও ম্যাচ-সেরা হয়েছেন জাম্পা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জাম্পাকে তাঁর পরবর্তী পরিকল্পনার কথা জিজ্ঞেস করা হয়েছে। অস্ট্রেলিয়ার লেগ স্পিনার তখন পাকিস্তানের বিপক্ষে ম্যাচের কথা উল্লেখ করেছেন। শুক্রবার বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-পাকিস্তান। পাকিস্তান নিজেদের শেষ ম্যাচে ভারতের কাছে বিধ্বস্ত হয়েছে ঠিকই। তবে প্রথম দুই ম্যাচে নেদারল্যান্ডস, শ্রীলঙ্কার বিপক্ষে হেসেখেলে জয় পেয়েছে। ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ ৩৪৫ রানের লক্ষ্য তাড়া করে জয়ের রেকর্ড পাকিস্তান করে লঙ্কানদের বিপক্ষে। পাকিস্তানের বিপক্ষে লড়াইটা জমবে বলে মনে করেন জাম্পা, ‘সামনে বেঙ্গালুরুতে পাকিস্তানের বিপক্ষে আমাদের বড় ম্যাচ আসছে। ম্যাচটা কঠিন হতে যাচ্ছে।’
ভারত, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজেভাবে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল অস্ট্রেলিয়া। দলের পারফরম্যান্সের সঙ্গে জাম্পাও ছিলেন বিবর্ণ। চেন্নাইতে ভারতের বিপক্ষে ৮ ওভারে ৫৩ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। পরের ম্যাচে লক্ষ্ণৌতে প্রোটিয়াদের বিপক্ষে ১ উইকেট পেলেও ১০ ওভারে খরচ করেন ৭০ রান। গতকাল দুর্দান্ত বোলিংয়ে ম্যাচসেরা হলেও খুব একটা স্বস্তিতে বোলিং করতে পারেননি বলে জানিয়েছেন জাম্পা। অস্ট্রেলিয়ার লেগস্পিনার বলেন, ‘সত্যি বলতে আমার কেমন যেন ভালো লাগছিল না। আমার পিঠে কিছুটা সমস্যা ছিল। গত কদিন ধরে খেলে আসছি। আজ আমার ভালো লাগছে। আগের থেকে ভালো বোলিং করেছি।’

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে