
টুর্নামেন্ট শুরুর আগে থেকেই আলোচনায় এবারের পিএসএল। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজন, ছয় ভেন্যু থেকে দুই ভেন্যুতে নিয়ে আসা হয়েছে। শুরুর দিনও আলোচনা কম হয়নি। পাকিস্তানি পেসার নাসিম শাহর আইডি হ্যাক করে সামাজিক মাধ্যমে পোস্ট দেওয়া হয়েছে বলে শোনা গেছে।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে লাহোর কালান্দার্স-হায়দরাবাদ কিংসমেন ম্যাচ দিয়ে শুরু হয়েছে ১১তম পিএসএল। এই ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রী মরিয়ম নাওয়াজ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান তাঁকে (মরিয়ম) স্বাগত জানিয়েছেন। পিসিবি এই ছবি সামাজিক মাধ্যমে ছেড়ে দিলে নাসিম সেটার স্ক্রিনশট নিয়ে নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘লর্ডসের রানির মতো সম্মান তাঁকে দেওয়া হচ্ছে কেন?’
পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিয়ে দেওয়া পোস্ট পরে নাসিম ডিলিট করেছেন বলে । কিন্তু যতক্ষণে ডিলিট করেছেন, ততক্ষণে অনেকে পাকিস্তানি পেসারের পোস্টের স্ক্রিনশট নিয়েছেন। তাতে অনেক বিতর্কের সৃষ্টি হয়েছে। পরে তিনি নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘নাসিমের এই অ্যাকাউন্ট কদিন আগে হ্যাক করা হয়েছিল। তবে এখন সেটা পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।’

লাহোরে গতকাল লাহোর কালান্দার্স-হায়দরাবাদ কিংসমেনের খেলোয়াড়দের পাশাপাশি টুর্নামেন্টে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজির মালিকদের সঙ্গেও মরিয়মকে পরিচয় করিয়ে দেন নাকভি। টস জিতে আগে ব্যাটিং নেওয়া লাহোরের ইনিংসের ১৫তম ওভারের সময় বলের রং বদলে সেটা মেরুন রং হয়ে যায়। বলের রং পরিবর্তনের নির্দিষ্ট কোনো কারণ জানা না গেলেও ক্রিকইনফোর প্রতিবেদন থেকে জানা যায়, হায়দরাবাদ কিংসমেনের মেরুন রঙের কিট থেকেই বল সাদা থেকে মেরুন হয়ে গেছে। ম্যাচ শেষে নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে হায়দরাবাদ লিখেছিল, ‘নিজেদের প্রথম পিঙ্ক-বল ম্যাচ জেতার জন্য প্রতিপক্ষকে অভিনন্দন।’
বলের রং পরিবর্তনের নির্দিষ্ট কোনো কারণ এখনো জানা যায়নি। তবে ক্রিকইনফোর প্রতিবেদন থেকে জানা যায়, হায়দরাবাদ কিংসমেনের মেরুন রঙের কিট থেকেই বল সাদা থেকে মেরুন হয়ে গেছে।
লাহোরের ৬৯ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন ফখর জামান। ৩৯ বলে ১০ চারে করেছেন ৫৩ রান। যেখানে ফখর ও মোহাম্মদ নাঈম ৫১ বলে ৮৪ রানের উদ্বোধনী জুটি গড়েন। আর ব্যাটিংয়ে নেমে শাহিন আফ্রিদির শেষ দুই বলে জোড়া ছক্কায় ১৯৯ রান করে লাহোর কালান্দার্স। পরবর্তীতে লাহোরের নিয়ন্ত্রিত বোলিংয়ে হায়দরাবাদ পুরো ২০ ওভার খেলে ১৩০ রানে গুটিয়ে যায়।

বিশ্বকাপের আগে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ফ্রান্সের কাছে হেরে এমনিতেই বেশ সমালোচনার মুখে ব্রাজিল। তার ওপর পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের চিন্তা বাড়ালেন রাফিনহা। আবারও পুরনো চোটের শঙ্কায় আছেন বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড।
৩ ঘণ্টা আগে
১১ মৌসুম কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে অবসর নিয়েছেন আন্দ্রে রাসেল। খেলোয়াড় হিসেবে বিদায় নিলেও তিনবারের চ্যাম্পিয়নদের হয়ে নতুন দায়িত্বে দেখা যাবে ক্যারিবীয় অলরাউন্ডারকে। দলটির পাওয়ার হিটিং কোচের দায়িত্ব পেয়েছেন তিনি। আইপিএল শুরুর আগের দিন ঘটা করে সেই বার্তাই
৪ ঘণ্টা আগে
কাল শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম মৌসুম। চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের আগের ১৮ মৌসুমে হয়েছে অনেক ব্যক্তিগত এবং দলীয়। আরও একটি মৌসুম শুরুর আগে দেখে নেওয়া যাক টুর্নামেন্টটির উল্লেখযোগ্য কিছু রেকর্ড।
৫ ঘণ্টা আগে
মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে আগামী ১১ জুন শুরু হবে এবারের বিশ্বকাপ। তার আগে বাকি আছে আর মাত্র আড়াই মাস। তবে এখনো বিশ্বকাপে তারকা ফরোয়ার্ড লিওনেল মেসির খেলা নিয়ে শঙ্কায় আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি।
৬ ঘণ্টা আগে