
১১ মৌসুম কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে অবসর নিয়েছেন আন্দ্রে রাসেল। খেলোয়াড় হিসেবে বিদায় নিলেও তিনবারের চ্যাম্পিয়নদের হয়ে নতুন দায়িত্বে দেখা যাবে ক্যারিবীয় অলরাউন্ডারকে। দলটির পাওয়ার হিটিং কোচের দায়িত্ব পেয়েছেন তিনি। আইপিএল শুরুর আগের দিন ঘটা করে সেই বার্তাই যেন দিলেন রাসেল।
মিডিয়াম পেস বোলিংয়ের পাশাপাশি মারকুটে ব্যাটিংয়ে সিদ্ধহস্ত রাসেল। ক্যারিয়ারজুড়ে ধুন্ধুমার ব্যাটিংয়ে নিজেকে আলাদা করে চিনিয়েছেন। এমন অনেক ম্যাচ আছে, যেখানে প্রতিপক্ষের বোলারদের একা ভুগিয়েছেন রাসেল; একা হাতে কলকাতাকে এনে দিয়েছেন অনেক জয়। রাসেলের এই বিশেষ গুণ কাজে লাগানোর সুযোগ হাতছাড়া করতে চায়নি কলকাতা। এরই মধ্যে নিজের নতুন দায়িত্ব বুঝে নিয়েছেন রাসেল।
আইপিএল শুরুর আগের দিন আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতার ক্রিকেটারদের সঙ্গে কাজ করতে দেখা গেছে রাসেলকে। এদিন বেশ ব্যস্ত ছিলেন কলকাতার হয়ে দুটি আইপিএল জেতা ক্রিকেটার; নেটে ব্যাটারদের খুঁটিনাটি পর্যবেক্ষণ, শট খেলার ধরন দেখিয়ে দেওয়া এবং আলাদা করে পরামর্শ দেওয়ার মধ্য দিয়ে কোচ হিসেবে যাত্রা শুরু করেন রাসেল। টিম শেইফার্ট, ক্যামেরুন গ্রিন, অজিঙ্কা রাহানেদের সঙ্গে বেশ সাবলীল দেখা গেছে তাঁকে। সবাইকে পাওয়ার হিটিং শটে ভালো করার উপায় শিখিয়ে দেন সদ্য কোচিং শুরু করা রাসেল।
কলকাতার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে নিজের নতুন দায়িত্ব নিয়ে রাসেল বলেন, ‘আমি মানুষকে ছক্কা মারতে শেখাই। এটা (কোচিংয়ে আসার সিদ্ধান্ত প্রসঙ্গে) আমার মানসিকতায় খুব বেশি পরিবর্তন আনেনি; বরং যাদের সঙ্গে খেলেছি, তাদের কিছু ফিরিয়ে দেওয়ার সুযোগ হিসেবে দেখছি।’
২০১৪ সালে কলকাতায় যোগ দেন রাসেল। ফ্র্যাঞ্চাইজিটির ২০১৪ এবং ২০২৪ সালের আইপিএল জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন। কলকাতার হয়ে ব্যাটে-বলে সমানতালে নিজেকে মেলে ধরেছিলেন। ১৩৩ ম্যাচে করেন ২৫৯৩ রান; স্ট্রাইকরেট ১৭৫। এ ছাড়া বল হাতে নেন ১২২ উইকেট। ২০১৫ ও ২০১৯ সালে আইপিএলের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন রাসেল। কলকাতার ২০২৪ সালের শিরোপা জয়ে সবচেয়ে বেশি অবদান রাখেন রাসেল। সেই মৌসুমে ১৮৫ স্ট্রাইকরেটে ব্যাট হাতে এনে দেন ২২২ রান।

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
১২ মিনিট আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
১ ঘণ্টা আগে
একটা সময় ইকুয়েডর-আইভরি কোস্ট ম্যাচের পরিণতি গোলশূন্য ড্রই মনে হচ্ছিল। সেই ম্যাচে একেবারে শেষ মুহূর্তে এসে জিতল আইভরি কোস্ট।
২ ঘণ্টা আগে
খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
৪ ঘণ্টা আগে