
বুলাওয়েতে সিরিজের প্রথম টেস্টে রান হলো ১৪২৭। তার মধ্যে আফগানিস্তান করেছে ৬৯৯, যা তাদের টেস্ট ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ। এমন রানবন্যার ম্যাচটি শেষ হয়েছে ড্রয়ে।
প্রথম ইনিংসে জিম্বাবুয়ের তিন সেঞ্চুরির বিপরীতে আফগানিস্তানের দুই ডাবল ও এক সেঞ্চুরি। ড্রয়ের পথে হাঁটার ইঙ্গিত আগেই দিয়েছিল বক্সিং ডে’তে শুরু বুলাওয়ে টেস্ট। তবে বৃষ্টির কারণে সাময়িক বন্ধ থাকলেও কিছুটা হলেও রোমাঞ্চ ছড়িয়েছে দিনের শেষ দিকে।
দ্বিতীয় ইনিংসের শুরুটা দারুণ হলেও ১৫ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল জিম্বাবুয়ে। তবে স্বাগতিকেরা ৪ উইকেটে ১৪২ রান করতেই ম্যাচের সমাপ্তি ঘোষণা করেন আম্পায়ারা। শন উইলিয়ামস ৩৫ ও অধিনায়ক ক্রেইগ আরভিন ২২ রানে অপরাজিত ছিলেন।
এর আগে নতুন রেকর্ড গড়েছেন হাশমতউল্লাহ শহীদি। ১৭৯ রানে দিন শুরু করে পেয়েছেন দ্বিতীয় দ্বিশতকের দেখা। আগের দিন ২৩৪ রানে ফেরা রহমত শাহ ভেঙে দিয়েছিলেন আফগানিস্তানের হয়ে এক ইনিংসে তাঁর সর্বোচ্চ রানের রেকর্ডটি। একদিনের ব্যবধানে সেটি উদ্ধার করলেন শহীদি। ৪৭৪ বলে করেছেন ২৪৬ রান। প্রথম আফগান হিসেবে টেস্টে দুই ডাবল সেঞ্চুরির কীর্তিও গড়লেন তিনি। হয়েছেন ম্যাচসেরাও।
শহীদির সঙ্গে ৪৬ রান নিয়ে আজ দিন শুরু করা আফসার জাজাই পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ১১৩ রান করেছেন এই উইকেটরক্ষক। চতুর্থ উইকেটে দুজনে গড়েন ২১১ রানের জুটি। আফগানিস্তান শেষ দিনে ব্যাটিংয়ে নামে ৩ উইকেটে ৫১৫ রান নিয়ে। জিম্বাবুয়ের হয়ে ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট নিয়েছেন স্পিনার ব্রায়ান বেনেট।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১২ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে