
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদ্য সাবেক পরিচালক ও সভাপতি ফারুক আহমেদের অপসারণ নিয়ে চলমান বিতর্কে মুখ খুলেছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রাজধানীতে আজ হ্যান্ডবল স্টেডিয়ামে এক খেলাধুলার অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, এই অপসারণ সরকারের ‘অতিরিক্ত হস্তক্ষেপ’ নয়, বরং নিয়মতান্ত্রিক এখতিয়ারের মধ্যেই সিদ্ধান্ত নিয়েছে সরকার।
ফারুক আহমেদকে সরানো নিয়ে নানা ধরনের গুঞ্জন রয়েছে। কখনো তা সরকারের সঙ্গে দূরত্ব, কখনো বা বোর্ড পরিচালকদের সঙ্গে ক্ষমতার সংঘাতে পরিণত হয়েছে বলে প্রচারিত হচ্ছে। তবে এসব নিয়ে পরিষ্কার বক্তব্য দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, ‘একজন ক্রিকেটার ধারাবাহিকভাবে খারাপ করলে নির্বাচকরা তাঁকে দলে রাখেন না, আমরাও তেমনভাবেই পারফরম্যান্সের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছি। ক্রিকেট সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
ফারুক আহমেদ নিজেও বিভিন্ন মাধ্যমে জানিয়েছেন, তিনি দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন না। এ প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘এখানে ব্যক্তিগত কিছু নয়। আমরা কাউকে অপসারণ করিনি, বরং দুজন মনোনীত পরিচালকের একজন হিসেবে মনোনয়ন প্রত্যাহার করেছি। আমাদের এখতিয়ার আছে মনোনয়ন দেওয়ার এবং প্রয়োজনে তা প্রত্যাহারেরও। এই প্রক্রিয়ার অংশ হিসেবেই সভাপতির পদ পরিবর্তন হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা নতুন একজনকে মনোনয়ন দিয়েছি বিসিবির গঠনতন্ত্র ও আইসিসির গাইডলাইন অনুযায়ী। যিনি সভাপতি হয়েছেন, তিনি দীর্ঘদিন আইসিসিতে কাজ করেছেন। আইসিসির সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে এবং তারা নতুন নেতৃত্বকে সাধুবাদ জানিয়েছে।’
আইসিসির সম্ভাব্য নিষেধাজ্ঞা ও সরকারের হস্তক্ষেপের অভিযোগ প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘এটি কোনো অতিরিক্ত হস্তক্ষেপ নয়। সরকারের এখতিয়ার অনুযায়ীই পদক্ষেপ নেওয়া হয়েছে। আইসিসিও বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে জানে এবং তারা আমাদের পাশে আছে। আপনারা নিজেরাই অনেক সময় বিসিবির বিভিন্ন দুর্নীতি ও অব্যবস্থাপনার খবর করেছেন। আমরা ফ্যাক্টের ভিত্তিতে সত্য অনুসন্ধান কমিটি গঠন করেছিলাম। বাংলাদেশের ক্রিকেট খারাপ করছিল, সেটাই জাতীয় উদ্বেগ। কাকে আনলাম বা সরালাম, সেটা মুখ্য নয়—কীভাবে ক্রিকেট উন্নতি করবে, সেটাই গুরুত্বপূর্ণ।’
ক্রীড়া উপদেষ্টা আরও যোগ করেন, ‘আমি ব্যক্তিগতভাবে ফারুক ভাই বা নতুন সভাপতি কাউকেই চিনতাম না। যাঁরা ক্রিকেট সংশ্লিষ্ট, তাঁদের সঙ্গেই আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি। ক্রিকেট ভালো করার জন্য যা যা করা দরকার, তাই করবো।’

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২২ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে