
দেখতে দেখতেই শেষের পথে এশিয়া কাপ। ভারত–পাকিস্তান ফাইনাল দিয়ে আগামীকাল পর্দা নামবে এশিয়ার সবচেয় বড় টুর্নামেন্টটির। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে চোট সমস্যা আছে ভারত শিবিরে।
শ্বাসরুদ্ধকর এবং নাটকীয় লড়াই শেষে সুপার ফোরের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে সুপার ওভারে হারিয়েছে ভারত। যেটা পাকিস্তানের বিপক্ষে ফাইনালের আগে তাদের বাড়তি আত্মবিশ্বাস জোগান দেবে। রোমাঞ্চ ছড়ানো ম্যাচে জিতলেও কিছুটা চিন্তাও আছে দলটিতে। লঙ্কানদের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন হার্দিক পান্ডিয়া ও অভিষেক শর্মা।
দুবাইয়ে আগে ব্যাট করে ২০২ রান তোলে ভারত। জবাবে সমান রানে থামে শ্রীলঙ্কা। যদিও সুপার ওভারে আর পেরে উঠেনি তারা। মাত্র এক বল খেলেই তাদের দেওয়া ৩ রানের লক্ষ্যে পৌঁছে যায় সূর্যকুমার যাদবরা।
ভারতের দেওয়া বিশাল লক্ষ্য তাড়া করতে নামা শ্রীলঙ্কার ইনিংসের প্রথম ওভার করতে আসেন হার্দিক। এ সময় একাধিকবার হ্যামস্ট্রিংয়ের অস্বস্তিতে ভুগতে দেখা যায় তাঁকে। তাই বাধ্য হয়ে সে ওভার শেষেই মাঠ ছাড়েন এই তারকা অলরাউন্ডার। অভিষেক মাঠ ছেড়েছেন নবম ওভারে। ডান উরুতে অস্বস্তি বোধ করায় মাঠের বাইরে চলে যান টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। এই দুইজনকে নিয়ে কথা বলেছেন ভারতের বোলিং কোচ মরনে মরকেল। অভিষেককে নিয়ে সুখবর দিয়েছেন তিনি। তবে হার্দিককে নিয়ে অপেক্ষায় রেখেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই পেসার।
মরকেল বলেন, ‘হার্দিকের পায়ে ক্র্যাম্প করেছিল। তাকে পর্যবেক্ষণ করা হবে। এরপর সিদ্ধান্ত নেব সে পাকিস্তানের বিপক্ষে ফাইনাল খেলতে পারবে কি না। অভিষেককে নিয়ে কোনো চিন্তা নেই। দুজনেরই ক্র্যাম্পের সমস্যা হয়েছিল।’
‘ফাইনালের আগে খেলোয়াড়দের জন্য বিশ্রাম নেওয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারা বরফ গোসল করেছে। শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের ম্যাচ শেষেই রিকভারি শুরু হয়েছে। ঘুম আর পা বিশ্রামে রাখাই এখন ভালো থাকার সবচেয়ে সেরা উপায়। আশা করি তাদের ভালো ঘুম হবে।’

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৪ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৪ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে