
ফারহান ইউসুফ চার মারার পরই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে উৎসবের আমেজ। পেশোয়ার জালমির ডাগআউট থেকে ক্রিকেটাররা আত্মহারা হয়ে মাঠে ঢুকেছেন। ৯ বছর পর পিএসএলে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ কি এত সহজে থামে! বাংলাদেশের গতিতারকা নাহিদ রানা ইতিহাসের অংশ হয়ে গেলেন। বাবর আজম প্রথমবারের মতো অধিনায়ক হিসেবে জিতলেন পিএসএল শিরোপা।
হায়দরাবাদ কিংসমেনকে গত রাতে ৫ উইকেটে হারিয়ে ২০২৬ পিএসএল চ্যাম্পিয়ন হয় পেশোয়ার জালমি। অ্যারন হার্ডি, রানা, বাবর, মাইকেল ব্রেসওয়েলদের সঙ্গে উদযাপনে ব্যস্ত পেশোয়ারের স্বত্ত্বাধিকারী জাভেদ আফ্রিদি।পুরো টুর্নামেন্টে তারা যে কতটা দাপট দেখিয়ে খেলেছে, সেটা বলবে পরিসংখ্যান। ১২ ম্যাচ খেলে কেবল ১ ম্যাচ হেরেছে দলটি। চ্যাম্পিয়ন হওয়ার পর পেশোয়ারের প্রধান কোচ ওটিস গিবসন ও তাঁর সাপোর্টিং স্টাফদের প্রশংসায় ভাসিয়েছেন তাদের তারকা অলরাউন্ডার ব্রেসওয়েল। চ্যাম্পিয়ন হওয়ার পর ব্রেসওয়েল বলেন, ‘এটা অসাধারণ ছিল। পুরো কোচিং স্টাফ একে অপরকে খুব ভালোভাবে সহায়তা করেছেন। সবার ধরন আলাদা হলেও দারুণভাবে মিলে যাচ্ছিল। আমাদের পারফরম্যান্সে সেটা স্পষ্টভাবে দেখা গেছে। ’
পেশোয়ারের ৯ বছর পর পিএসএলে চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্য নায়ক গিবসন বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচও। অলরাউন্ডার, ব্যাটার, পেসার—পেশোয়ারের দলটির সব দিকে সমান সমন্বয় রেখেছেন তিনি। বাংলাদেশের গতিতারকা রানা পেয়েছেন ৯ উইকেট। যার মধ্যে এক ম্যাচে তিনি কিপটে বোলিংয়ের রেকর্ডও গড়েছেন। আর অধিনায়ক বাবর পুরোদস্তুর ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট হয়ে খেলেছেন। এবারের পিএসএলে সর্বোচ্চ ৫৮৮ রান করে রেকর্ড বই ওলটপালট করে দিয়েছেন তিনি। দুটো সেঞ্চুরিও করেছেন তিনি। টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ ৫৫০ রান করা কুশল মেন্ডিসও খেলেছেন পেশোয়ারের হয়ে।
পেশোয়ারের দীর্ষ সময় পর চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে উচ্ছ্বসিত কোচ গিবসন জানালেন, টুর্নামেন্টে তাঁরা কী কৌশলে এগিয়েছেন। শিরোপাজয়ী কোচ বলেন, ‘দেখুন, শুরু থেকেই আমরা বসে ঠিক করেছিলাম কীভাবে খেলব এবং টুর্নামেন্টটা কীভাবে এগোব। খেলোয়াড়দের কৃতিত্ব দিতেই হবে। তারা যেভাবে পরিকল্পনাটা বাস্তবায়ন করেছে, সেটা অসাধারণ। আমরা মাত্র এক ম্যাচ হেরেছি এবং পুরো সময়জুড়ে ধারাবাহিক ছিলাম। অনেক দিন ধরে আমরা শিরোপা জিতিনি। এটা আমাদের জন্য একটি বড় মুহূর্ত।’
১৩০ রানের লক্ষ্য হলেও ৪.৫ ওভারে ৪ উইকেটে ৪০ রানে পরিণত হয় পেশোয়ার। পঞ্চম উইকেটে আবদুল সামাদ-অ্যারন হার্ডির ৬০ বলে ৮৫ রানের জুটিই তাদের চ্যাম্পিয়ন হতে অনেক সহায়তা করেছে। চার নম্বরে নেমে হার্ডি ৩৯ বলে ৯ চারে ৫৬ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। অলরাউন্ড পারফরম্যান্সে তিনি পেয়েছেন ফাইনালসেরার পুরস্কার। ৪ ওভারে ২৭ রানে নিয়েছেন ৪ উইকেট।
শুরুতে চাপে পড়লেও শিষ্যদের ওপার আস্থা হারাননি গিবসন। চ্যাম্পিয়ন হওয়ার পর পেশোয়ার কোচ বলেন, ‘আজ (গতকাল) রাতে পাওয়ার প্লেতে আমরা কিছুটা চাপে পড়ে গিয়েছিলাম। কিন্তু জানি আমাদের ব্যাটিং গভীরতা যথেষ্ট, তাই আমরা ঘুরে দাঁড়িয়ে জিততে পারি—যেমনটা আজ করেছি। সম্মিলিত এক প্রচেষ্টায় আমরা চ্যাম্পিয়ন হয়েছি।’
শিরোপা নির্ধারণী ফাইনালে বাবর গোল্ডেন ডাক মেরেছেন বলে রেকর্ডটা পুরোপুরি নিজের করতে পারেননি। এখন ফখর জামানের সঙ্গে যৌথভাবে পিএসএলের এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ডটা ভাগাভাগি করে নিতে হচ্ছে। এবারের পিএসএলে ৭৩.৫ গড় ও ১৪৫.৯ স্ট্রাইকরেটে বাবর করেছেন ৫৮৮ রান। এর আগে ২০২২ পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে ৫৮৮ রান করেছিলেন।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
১১ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৪১ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে